Showing posts with label Bangla Technique. Show all posts
Showing posts with label Bangla Technique. Show all posts

৪ তম বিসিএস এ নতুনদের জন্য এবং যারা একবারও বিসিএস প্রিলি পাস করেন নি, তাদের জন্য

#৪০_বিসিএস এ নতুনদের জন্য এবং যারা একবারও বিসিএস প্রিলি পাস করেন নি, তাদের জন্য
--------------------------------
একজন শিক্ষার্থী বিসিএস প্রিলিমিনারি সহ অন্য জবের প্রিলিমিনারি পাসের জন্য ৪-৫ বছরে অন্তত ১০-১২ হাজার টাকার বই/শিট + ১০-১৫ হাজার টাকা কোচিং এর পেছনে খরচ করে। একবার পরিক্ষার্থীদের সংখ্যা দিয়ে ২০-৩০ হাজার টাকাকে গুন দিয়ে দেখেন। আর এই বিশাল অংকের টাকা কামাতে শত শত লেখক, কোচিং, প্রকাশক ইত্যাদির অভাব নেই। তাদের লজ্জাহীন, লোভাতুর, হীন প্রচারণায় নিজের বিবেকের তাড়নায় আজকে এই লিখাটি লিখতে বাধ্য হলাম।
আমরা চাকরি প্রার্থীরাই তো শেয়ালদের মুরগিছানা!!! সুতরাং সাবধান। মানলাম আমাদের মধ্যে কারো কারো টাকার অভাব নাই। কিন্তু, উলটাপালটা বই পড়ে বা মিস-গাইডেড হয়ে ক্ষতির শিকার তো আমরাই হবো।
সবার মেধা, ক্যালিবার, পড়া বোঝার ক্যাপাসিটি এক নয়। সব বই সবার জন্য না।সকলের প্রতি অনুরোধ, বইয়ের লেখক / ক্যাডার/ কোচিং/রিভিউ এর বানীতে বিভ্রান্ত না হয়ে, বই কেনার আগে নিজে একটু দেখে কিনবেন সেটা #আপনার_জন্যউপযোগী কিনা। আপনাকে ১০০ টা গাইডলাইন থেকে, নিজের জন্য উপযোগী নিজের গাইডলাইন নিজেকেই তৈরি করতে হবে।
আরেকটি অনুরোধ, কিছু শীট বিক্রেতা আছে (যেমনঃ- ড. সাহেদ) - এদের কাছে থেকে সাবধান। বিসিএস প্রিলি পাসের জন্য নাকি শুধু BCS Preliminary Analysis - by Gazi Mizanur বই বুঝে বুঝে পড়লেই হবে - এসব ভন্ডদের থেকেও সাবধান।
বিসিএস ক্যাডার হবার জন্য নিচের কথাগুলো সবসময়ই মাথায় রাখবেনঃ-
১. বেসিক বই পড়ার বিকল্প নেই, যদি বেসিক দুর্বল থাকে। বেসিক শক্ত না করে, হাবিজাবি বেশি বেশি পড়া বিপদজনক৷
২. সিলেবাস অনুযায়ী পড়া ফরজ। এর বাইরে পড়বেন তো ধরা খাবেন। (যেমনঃ- ২০০ টা দেশের মুদ্রা, রাজধানী, প্রেসিডেন্টের নাম, তথ্য)
৩. প্রিলির জন্য ফাইনালি ১৮০-১৮৫ মার্কের বেশি প্রস্তুতি নেওয়া বোকামী, যত দিন ধরেই পড়েন না কেনো।
৪. শুধু ডাইজেস্ট বা জব সলিউশন পড়ে বিসিএস ক্যাডার হওয়ার অসম্ভব - কোটা থাকলেও।
৫. কোচিং / কোচিং এর শিক্ষকদের / বইয়ের লেখকদের ব্যবসাই হলো তাদের তথাকথিত সেবা। হাতে গোনা কয়েকজন লেখক আছে, যারা হয়তোবা চাকরি প্রার্থীদের কথা একটু মাথায় রাখে। বাকি সব মুখোশধারী নিপাট লোভী ব্যবসায়ী।
-------------------------------------
বিশ্বাস করেন আর নাই বা করেন, বাজারের ম্যাক্সিমাম বইয়ের কোয়ালিটি ১৯-২০। ৭-১৭ না!!! ৮০% ই কপি পেস্ট জিনিস আর কোশ্চেন সলভ; নিজের মতো করে সাজানো। আরও কাহিনী আছে, যা এখন বলতে চাই না। যাচাই বাছাই করে বই কিনুন।
“If I had eight hours to chop down a tree, I’d spend six hours sharpening my axe. " - Abraham Lincoln.
আগে নিজের জন্য উপযোগী গাইডলাইন + বুকলিস্ট + প্ল্যানিং করুন সব কিছু বিচার বিবেচনা করে নিজে নিজেই ; এরপর নিজের উপর বিশ্বাস রেখে সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে যথাসাধ্য চেষ্টা করে যান। নিজের জন্য উপযোগী #Proper_Planning আর #Proper_Weapon ছাড়া যুদ্ধজয় সম্ভব না।
পোস্ট দেবার উদ্দেশ্য অনেক। কারোরই ক্ষতি কাম্য না। তবে, বাস্তবতা অনেক তিতা।
সুতরাং, হা হা, টিটকারি, গালিগালাজ ও এটেনশন সিকিং পোস্ট বলা উন্মুক্ত। আই ডোন্ট কেয়ার।
- আপনাদের সিনিয়র সহযোদ্ধা, রুদ্র।
#collected

কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সংগৃহীত

১. প্রতিদিন ঘুমান গড়ে সর্বোচ্চ ৭ ঘণ্টা। বেশি সময় নয়, ভালভাবে ঘুমানোই বড় কথা।মোবাইল সাইলেন্ট করে আর ল্যাপটপ দূরে রেখে ঘুমাবেন।
২. মোবাইলের ড্রাফ্টসে কিংবা একটা নোটবুকে আপনার মাথায় বিভিন্ন মুহূর্তে যে ভাল কথা কিংবা চিন্তাভাবনা আসে, তা লিখে রাখবেন।সাধারণত সুন্দর চিন্তাগুলি দুইবার আসে না।
প্রতিদিন ৩০ মিনিট নিয়ম করে কোন একটা মোটিভেশনাল বই পড়ুন কিংবা লেকচার শুনুন। এ সময় নিজের ইগোকে দূরে রাখবেন।
৪. কোন সময় মন যদি খুব অশান্ত হয়ে যায়, এবং কিছুতেই সেটাকে শান্ত করা না যায়, তবে ১০ মিনিট হাঁটুন আর হাঁটার সময় নিজের পদক্ষেপ গুনুন। আরেকটা কাজ করতে পারেন। সেটি হল, মাথা থেকে সমস্ত চিন্তা বের করে দিয়ে মাথাটাকে সম্পূর্ণ ফাঁকা করে দিয়ে চুপ করে ১০ মিনিট আকাশের দিকে তাকিয়ে থাকা।
৫. প্রতিদিন সকালে উঠে সেদিন কী কী কাজ করবেন, সেটি একটা কাগজে ১০ মিনিটে লিখে ফেলুন। কাগজটি সাথে রাখুন। আগের দিনের চাইতে অন্তত একটি হলেও বেশি কাজ করার কথা লিখবেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে মিলিয়ে নিন, সবগুলি করতে পেরেছেন কিনা।
৬. যে কাজটা করা দরকার, সে কাজে জেদি হওয়ার চেষ্টা করুন। কাজটার শেষ দেখে তবেই ছাড়ুন।
৭. যিনি আপনাকে তার জীবনে অপরিহার্য মনে করেন না, তাকে আপনার জীবনে অপরিহার্য মনে করার বাজে অভ্যেস থেকে সরে আসুন।যে আপনাকে ছাড়াই সুস্থভাবে নিঃশ্বাস নিচ্ছে তার জন্যে দম আটকে মরে যাওয়ার মানে হয় না।আপনি কত সময় ধরে তার সাথে ছিলেন, সেটা বড় কথা নয়;বরং সামনের সময়টাতে কত বেশি তাকে জীবন থেকে ডিলিট করে থাকতে পারবেন, সেটাই বড় কথা।
৮. খুব দ্রুত পড়ার অভ্যাস করুন। পড়ার সময় কীভাবে অপ্রয়োজনীয় অংশগুলিতে চোখ বুলিয়ে যেতে হয়, সেটা শিখুন। প্রয়োজনীয় অংশগুলি দাগিয়ে দাগিয়ে বারবার পড়ুন। এতে আপনার পড়ার সময় কমে যাবে।
৯. আপনার বর্তমান অবস্থার দিকে তাকান। দেখবেন, কিছু কিছু বিষয়ে স্রষ্টার অনুগ্রহে আপনি অনেক বিপদ কিংবা দুর্ভাগ্য থেকে বেঁচে গেছেন এবং ভাল আছেন।ঘুমাতে যাওয়ার আগে শুকরিয়া আদায় করে ঘুমান।
১০. বিভিন্ন মোটিভেশনাল বই,বিভিন্ন গ্রেটম্যানদের বায়োগ্রাফি,বিভিন্ন ধর্মীয় গ্রন্থএসব বই পড়ার সময় অবশ্যই বিশ্বাস করে পড়তে হবে। যদি আপনি পৃথিবীতে সবকিছুই যুক্তি দিয়ে বিচার করেন, তবে পৃথিবীতে বেঁচে থাকাটা আপনার জন্য কঠিন হতে পারে। তবে বইগুলিতে যা যা আছে, সেগুলির মধ্য থেকে আপনার দরকারি জিনিসগুলিকেই গ্রহণ করুন।
১১. মাসে অন্তত দুইদিন রোযা রাখুন। রোযা মানসিক শক্তি বাড়ায়, সহনশীল এবং বিনীত হতে শেখায়।
১২. ব্যাগে অন্তত একটি ভাল বই রাখুন আর সুযোগ পেলেই পড়ুন। মোবাইলেও পিডিএফ আকারে বই রাখতে পারেন।
১৩. প্রতিদিন অন্তত একজন ব্যক্তিকে সাহায্য করুন কিংবা ক্ষমা করে দিন। এতে আপনার নিজের প্রতি সম্মানবোধ বাড়বে। নিজেকে সম্মান করুন সবচাইতে বেশি।
১৪. সপ্তাহে একদিন বাসার বারান্দায় দাঁড়িয়ে ভোর হওয়া দেখুন। এটি আপনার ভাবনাকে সুন্দর করতে সাহায্য করবে।
১৫. একটা সহজ বুদ্ধি দিই : অন্য মানুষকে সম্মান করে না, এমন লোকের সঙ্গ এড়িয়ে চলুন। উদ্ধত লোকের কাছ থেকে তেমন কিছুই শেখার নেই।
১৬. নিজের চারিদিকে একটা দেয়াল তৈরি করে রাখুন। সে দেয়ালেঘেরা ঘরে আপনি নিজের মতো করে নিজের কাজগুলি করার জন্য প্রচুর সময় দিন। এতে আপনি অন্যদের চাইতে একই সময়ে বেশি কাজ করতে পারবেন। সবাইকেই সময় দিলে আপনি নিজের কাজগুলি ঠিকমতো করতে পারবেন না।
১৭. প্রতিদিন একটা ভাল বইয়ের অন্তত ৩০ পৃষ্ঠা না পড়ে ঘুমাতে যাবেন না। ফেসবুকিং করার সময় বাঁচিয়ে বই পড়ুন। বই পড়ে, এমন লোকের সাথে মিশুন। যে ছেলে কিংবা মেয়ে বই পড়ে না, তার সাথে প্রেম করার কিছু নেই। আর যদি ভালবেসেই ফেলেন, তবে তাকে বইপড়া শেখান।
১৮. আপনার চাইতে কম মেধা আর বুদ্ধিসম্পন্ন লোকজনের সাথে সময় কম কাটান। তবে কখনওই তাদেরকে আঘাত করে কোন কথা বলবেন না। একজন বুদ্ধিমান ব্যক্তির সাথে একবার কথা বলা ২০টা বই পড়ার সমান। ভুল লোকের সাথে সময় কাটানোর চাইতে একা একা থাকা ভাল।
১৯. প্রতিদিন আপনি যতটুকু কাজ করতে পারেন, তার চাইতে কিছু বাড়তি কাজ করুন।
২০. সপ্তাহে একদিন ঘড়ি এবং মোবাইল ফোন বন্ধ রেখে একেবারে নিজের মতো করে সময় কাটান। সেদিন বাইরের পুরো দুনিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলুন এবং যা যা করতে ভাল লাগে কিন্তু ব্যস্ততার কারণে করা হয় না, সেসব কাজ করে ফেলুন।
২১. আপনি সম্মান করেন কিংবা পছন্দ করেন, এমন কোন ব্যক্তির ১০টি ভাল গুণ কাগজে লিখে ফেলুন। এরপর আপনি বিশ্বাস করুন যে, সে গুণগুলি আপনার মধ্যেও আছে এবং যতই কষ্ট হোক না কেন, সে গুণগুলির চর্চা করতে থাকুন। উনি যেরকম, সেরকম হওয়ার অভিনয় করুন। উনি যেভাবে করে কাজ করেন, একই স্টাইলে কাজ করুন। এ কাজটি ২ সপ্তাহ করে দেখুন, নিজের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাবেন।
২২. অন্যরা করার আগেই নিজেই নিজের বাজে দিকগুলি নিয়ে মাঝে মাঝে প্রকাশ্যে ঠাট্টা করুন। এতে করে আপনার নিজের উপর নিয়ন্ত্রণ বাড়বে।
২৩. প্রতিদিনই এমন দুটি কাজ করুন, যেগুলি আপনি করতে পছন্দ করেন না। করার সময় বিরক্ত লাগলেও থেমে যাবেন না। যেমন, এমন একটি বই পড়তে শুরু করুন, যেটি আপনার পড়া উচিত কিন্তু পড়তে ইচ্ছা করে না। কিংবা এমন একজনকে ফোন করুন যাকে ফোন করা দরকার কিন্তু করা হয়ে ওঠে না। কিংবা বাসার কমোডটি পরিষ্কার করে ফেলুন। এতে করে আপনার দ্রুত কাজ করার ক্ষমতা বাড়বে।
২৪. আপনি যেমন হতে চান, তেমন লোকের সাথে বেশি বেশি মিশুন। খেতে পছন্দ করে, এমন লোকের সাথে মিশে আপনি ওজন কমাতে পারবেন না।
২৫. দিনে একবার টানা ৩০ মিনিটের জন্য মৌন থাকুন। ওইসময়ে কারোর সাথেই কোন কথা বলবেন না। খুব ভাল হয় যদি চোখ বন্ধ করে পুরোনো কোন সাফল্যের কিংবা সুখের কোন স্মৃতির রোমন্থন করতে পারেন। এটা মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে।
২৬. প্রায়ই ভাবুন, আপনি এই মুহূর্তেই মারা গেলে আপনার পরিবারের বাইরে আর কে কে আপনার জন্য কাঁদবে। ওরকম লোকের সংখ্যা বাড়ানোর জন্য কী কী করা যায়, ভাবুন এবং করুন।
২৭. সকালে ভোর হওয়ার আগে উঠুন।বেশিরভাগ লোকই রাতে জাগে আর গল্প করে সময় নষ্ট করে।ভোরের আগে উঠতে পারলে, আপনাকে বিরক্ত করার কেউ থাকবে না,আপনি পড়াশোনা করা ছাড়া আর তেমন কোন কাজই পাবেন না।
২৮. কোন একটা কাজ করতে হুট করেই পরিশ্রম করা শুরু করে দেবেন না। আগে বুঝে নিন, আপনাকে কী করতে হবে, কী করতে হবে না। এরপর পরিশ্রম নয়, সত্যিই কঠোর পরিশ্রম করুন।
২৯. পৃথিবীতে কেউই জিরো থেকে হিরো হয় না। আপনাকে ঠিক করতে হবে, আপনি কোন ব্যাপারটাতে হিরো হতে চাচ্ছেন। আপনি যে বিষয়টাতে আগ্রহ বোধ করেন না, কিংবা যেটাতে আপনি গুরুত্ব দেন না, সেটাতে সময় দেয়া মানে, স্রেফ সময় নষ্ট করা। আপনি যেটাতে সময় দিচ্ছেন, সেটাই একদিন আপনাকে অন্যদের থেকে আলাদা করে চেনাবে।
৩০. বুদ্ধিমত্তা আর অর্জনের মধ্যে সম্পর্ক খুব ভাল নয়। যার যত বেশি বুদ্ধি, সে তত বেশি এগিয়ে, এরকমটা সবসময় নাও হতে পারে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের সবচাইতে ভাল রেজাল্ট-করা স্টুডেন্টদের শতকরা মাত্র ২০ ভাগ গ্রেটদের তালিকায় নাম লেখাতে পারে। বাকি ৮০ ভাগ আসে তাদের মধ্য থেকে যাদেরকে নিয়ে কেউ কোনদিন স্বপ্ন দেখেনি। তাই শেষ রক্তবিন্দু দিয়ে হলেও নিজের সাথে লড়াই করে যান।
দুয়া করবেন আমার জন্য------------------------------
---------
ধন্যবাদ।

৫ টি প্যারাগ্রাফ শিখে লিখে ফেলুন ১২৭ টি প্যারাগ্রাফ

ছোটবেলা থেকে আমারা কতই না প্যারাগ্রাফ শিখি বা মুখস্ত করি। কিন্তু অনেক সময়ই আমাদের কমন আসেনা। সে অবস্থায় আমরা প্রশ্ন পেয়ে ঘাবরাইয়ে যাই, যার ফলে আমাদের পুরা পরিক্ষাই খারাপ হয়। সেই ইমারজেন্সি পরিস্থিতির জন্য অর্থাৎ পরীক্ষায় প্যারাগ্রাফ কমন না পরলে তখন কাজে আসবে এটি। এ পদ্ধতিতে পাঁচটি প্যারাগ্রাফ শিখেই লিখে ফেলতে পারেন যেকোনো প্যারাগ্রাফ। তাই আপনার প্রয়োজনে শেয়ার করে রাখুন।
এই প্যারাগ্রাফগুলো শিখে নিজ থেকে বানায় লিখতে পারবেন যেসব প্যারাগ্রাফ, তার নামসমূহঃ
1. Copying in the examination
2. Environment Pollution
3. Air pollution
4. Terrorism in the campus
5. Terrorism
6. Black marketing
7. Unadult marriage
8. Traffic jam
9.Load-shedding
10. Hartal day
11. Road accident
12. Drug addiction
13. Dangerous of smoking
14. Arsenic Pollution
15. Brain-drain
16. Gambling
17. Dacoity
18. Anarchy
19. Bribery
20. Black money
21. Child labour
22. Deforestation
23. Acid throwing
24. Superstition
25. Corruption
26. Political chaos
27. Women & child trafficking /torturing
28. Toll-extortion
29. Population problem
30. Conspiracy
➫ [ TOPIC ] is a great and harmful problem. It is not only a common matter for our own country but also for the other countries too. ➫ [ TOPIC ] destroying our social peach and happiness. Day by day it is going out of our control which is very alarming. Keeping this problem we can not imagine our peace and happy life. Though ➫ [ TOPIC ] is very tough to remove this problem totally from the society but we have to try at any cost. Without removing this acute problem people can’t get relief. Everybody wants a good solution for this problem. Beside govt. should come forward to overcome this problem. The law forces agencies should arrest them who are creating this kind of problem. ➫[ TOPIC ] is possible to remove by creating public awareness. So we should be more active to get better solution.
প্যারাগ্রাফের নামসমূহঃ
1. Bravity
2.Value of time
3.Honesty
4.Discipline
5.Perseverance
6.Confidence
7.Politeness
8.Ambition
9.Glorious mind
10.Optimism
11.Hopefulness
12.Talent
13.Self-help
14.Truthfulness
15.Courtesy
16.Friendship
17.Labour
18.Education
19.Patriotism
20.Character
21.Good manner
22.Popularity
23.Dignity
24.Love
25.Integrity
26.Punctuality
27.Kindness
28.Liberty
29.Dutifulness
30.Self-reliance
31.Obedience
31.Faithfulness
32.Modesty
33.Industry
34.Co-operation
35.Personality
36.Intellectuality
37.Humanity
38.Gratitude
39.Moral courage
40.Contentment
41.Common sense
42.Charity
43.Diligence
44.Tolerance
45.Self-criticism
46.Self-reliance
47.Civic-sence
48.Cleanliness
➫ [ TOPIC ] is the most valuable and powerful element of our success in life. It enriches self-confidence of our
running life. If we want to reach of our aim we must attain such quality. It is need to have for mental faculty. ➫[ TOPIC ] can bring out reward for human beings. It is important to have ➫ [ TOPIC ] to retain the existence of
human beings. Without ➫ [ TOPIC ]
anybody can not achieve anything great and glorious. A man can lose his
prestigious life for its absence. Most of the greatest persons have gained success by it. ➫[ TOPIC ] is a kind
of knowledge which thing no training can teach. ➫ [ TOPIC ] broadens our outlook. Therefore we should have this quality at any cost.
প্যারাগ্রাফের নামসমূহঃ
1. Dish Antenna
2. Satellite
3. Mobile
Phone
4. Cellular Phone
5. Internet
6. Computer
7. E-mail/Fax
8. Electricity
9. Credit Card
10. Money Gram
11. Aeroplane
We live in the age of science and
technology. With the help of science and technology we have invented many wonderful things. ➫ [ TOPIC ] is one of them. It is the blessing of science for the world. Today we can enjoy various objectives of the world through ➫ [ TOPIC ] . It brought the remotest places of the world on hand. It has some exceptional power. We should use this technology properly. We can widen our knowledge by it in different fields. ➫ [ TOPIC ] gives us lot of opportunities and it mainly influence more on young generation. As every things has its both negative and positive side so ➫ [ TOPIC ] has also two sides and we should use only positive sides which provide us useful knowledge.
প্যারাগ্রাফের নামসমূহঃ
1. Writing poem
2. Singing song
3. Keeping a diary
4. Catching fish
5. Jogging
6. A boat race
7. Collecting stamps
8. Traveling
9. Swimming
10. Gardening
11. Fishing
12. Boating
13. Reading habit
14. Playing chess
15. Jocking
16. Writing letter
17. Painting
18. Buying things
19. Flying kite
20. Early rising
21. Morning walk
22. Amusement
23. Buying books
➫ [ TOPIC ] is an interesting habit for stubborn life. By this kind of habit we can get rid of boring life. Everyone
should have any kind of hobby. ➫[ TOPIC ] is the shadow of life which gives us vast amusement. It can be a part and parcel of education and entertainment.Someone uses it for passing time. ➫[ TOPIC ] causes
some problems sometimes if we are not concern on working. ➫ [ TOPIC ] refreshes us not only physically but
also mentally. To sum up we should have any kind of hobby. It can be entertainment or education for us.
প্যারাগ্রাফের নামসমূহঃ
1. Hazrat Muhammad (sm)
2. Sheikh Mujib
3. A Virtuous Man
4. Rabindranath Tagore
5. Nazrul Islam
6. Mothr Teresa
7. Influence of a great man
8. Your favourite player
9. Moulana Bhashini
10. Your favourite person/Friend
11. Your Mother/Father/Grandmother/
Grandfather
12. A great Politician
13. The teacher you like most
14. Your ideal man
15. My pride/friend
➫ [ TOPIC ] is considered as an ideal in my life. I like most him because of his wonderful activities beside his clear-cut and embedded character. His embedded personality could be impressed my heart.For this reason he is my favorite person. His views on society, love of humanity and duty to the every steps attract one a lot.His clarity of mind, uprightness of thought,glorious,ideals and simplicity of life make one his fan. I respect his creativity, speech and his responsibility. Man like ➫[ TOPIC ] is very necessary for the state.Everyone should try to build up character, morality and personality like him. It is impossible to be a real person without responsibility, morality, embedded character and lofty ideals. For the
peace and happiness we should follow him.
Source: LINK

কৃষি বিষয়ক কিছু সংস্থার অবস্থান

✬ বাংলাদেশ রাবার বোর্ড - চান্দগাঁও, চট্টগ্রাম। ✬ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট - জয়দেবপুর, গাজীপুর। ✬ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট - জয়দেবপুর, গাজীপুর। ✬ তৈলবীজ গবেষণা কেন্দ্র - জয়দেবপুর, গাজীপুর। ✬ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট - মানিক মিয়া এভিনিউ, ঢাকা। ✬ বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট - সাভার, ঢাকা। ✬ বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট - ঈশ্বরদী, পাবনা। ✬ বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্র - ঈশ্বরদী, পাবনা। ✬ বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট - শ্রীমঙ্গল, মৌলভীবাজার। ✬ বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট - রাজশাহী। ✬ বাংলাদেশ আম গবেষণা কেন্দ্র - চাঁপাইনবাবগঞ্জ। ✬ বাংলাদেশ গম গবেষণা কেন্দ্র - নশিপুর, দিনাজপুর। ✬ বাংলাদেশ মসলা গবেষণা কেন্দ্র - শিবগঞ্জ, বগুড়া। ✬ বাংলাদেশ তাঁত শিল্প ও প্রশিক্ষণ ইনস্টিটিউট - নরসিংদী। ✬ বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট -ময়মনসিংহ।

বিভিন্ন ভাষার শব্দ মনে রাখার শর্টকাট টেকনিক

পর্তুগীজ শব্দ মনে রাখার একটি কৌশলঃ গীর্জারপাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে আনারস পেঁপে পেয়ারা আলপিন ও আলকাতরা রাখলেন।কেরানি দিয়ে কামরা পরিষ্কার করে জানালা খুলে দিলেন। তারপর পেরেক ইস্ত্রি ইস্পাত ও পিস্তল বের করে বালতিতে রেখে বোমা বানালেন। Pineapple guava and papaya with the Warehouse, opened the cupboard key girjarapadri pin and clean room with tar rakhalenakerani opened the window . Then the nail bomb in dress made of steel and the pistol out of the bucket . শব্দ গির্জা , চাবি , গুদাম ,আলমারি , আনারস , পেঁপে ,পেয়ারা, আলপিন , আলকাতরা, কেরানি ,কামরা, জানালা, পেরেক ,ইস্ত্রি ,ইস্পাত , পিস্তল , বালতি, টুপি , সাবান, বোতাম ,পুউরুটি , মিস্রি ,পেরেক, ইংরেজ ,নিলাম ও বেহালা ইত্যাদি । কিছু তুর্কি শব্দ মনে রাখার কৌশলঃ বিবি বেগম কোর্মা খায় বাহাদুর দেশচালায়। দারোগা বাবু তাকিয়ে দেখে গালিচায়কুলির লাশ। চাকু হাতে বাবুর্চি তাইদেখে হতবাক।সুলতান মাহমুদ বন্দুকনিয়ে দৌড়ে পালায় । শব্দ বাবা, দারোগা, কুলি, লাশ, চাকু, বাবুর্চি , সুলতান, বন্দুক , বারুদ , চাকর, মুচলেখা । আরবি শব্দ মনে রাখার কৌশল আরবে ইসলামে বিশ্বাসী ঈমানদার ওযু গোসল করে হাদিস কোরয়ান তসবি পড়ার পর হজ যাকাত ও কোরবানী করে হারাম হালাল ও আল্লাহর পথ মেনে চলে জান্নাত লাভ ও জাহান্নাম হতে মুক্তির জন্য। উকিল মোক্তার মক্কেল, মুন্সেফ কিতাব,কানুন, দোয়াত,কলম নিয়ে মহকুমা আদালতে এজলাসে বসে রায় খারিজ করেন। ঈদের দিন আলেম এলেম, ইনসান বলে মুসাফির লেবুর ব্যবসায় লোকসানে আছি। বাকির ওজর কেচ্ছা দালালি বাদ দিয়ে নগদ দাও। আরবি শব্দ : ঈমানদার, ওযু, গোসল, হাদিস, কোরয়ান, তসবি, হজ, যাকাত, কোরবানী, হারাম, হালাল, আল্লাহ, জান্নাত,জাহান্নাম, উকিল, মোক্তার, মক্কেল, মুন্সেফ, কিতাব,কানুন, দোয়াত,কলম,মহকুমা, আদালত, এজলাস, রায়, ঈদ, আলেম, এলেম, ইনসান, মুসাফির, লেবু, ব্যবসা, লোকসান, বাকি, ওজর, কেচ্ছা, দালালি ও নগদ মায়ানমার (বর্মি) শব্দ মনে রাখার টেকনিককরলেন। বর্মিরা লুঙ্গি ফুঙ্গি পছন্দ করে। *** লুঙ্গি ,ফুঙ্গি *** পাঞ্জাবি শব্দ মনে রাখার টেকনিক শিখদের কাছে পাঞ্জাবির চাহিদা অনেক। দেশি শব্দ মনে রাখার কৌশল এক গঞ্জের কুড়ি ডাগড় টোপরমাথায় দিয়ে চোঙ্গা হাতে পেটের জ্বালায়চুলা কুলা ডাব ও ডিংগা নিয়ে টং এর মাচায়উঠল। শব্দ গঞ্জ , কুড়ি, ডাগড়, টোপর, চোঙ্গা, চুলা, কুলা, ডাব, ডিংগা, টং ,মাচা ইত্যাদি । ফারসি শব্দ ফরিয়াদি সালিশের জন্য মুনশীর জন্য কাছে নালিশ করতে গেলে বেগম বাদশাহ, জমিদার আসামীকে জরিমানা ও খাজনা দিতে বলল। আফসোস, আলুর আমদানী রপ্তানী কম হওয়ায় বাগান থেকে বস্তা ভরে মরিচ, সবজি, পশম নিয়ে পাইকারী বিক্রেতা চশমা পরা চশমখোরের কারসাজিতে বদমাস জানোয়ার সুজমিয়ার আস্তানাতে নিয়ে গেল। ফরাসি শব্দ বুর্জোয়া ইংরেজ ও দিনেমাররা জাহাজে বসে ক্যাফেতে পিজা ও বিস্কুট খেতে খেতে রেস্তোরার পাশে গ্যারেজে ম্যাটিনির রেনেসা দেখবে বলল। ওলন্দাজ শব্দ মনে রাখার কৌশল ওলন্দাজরা ইস্কাপন , টেক্কা , তুরুপ , রুইতন , হরতন দিয়ে তাস খেলে শব্দ ইস্কাপন , টেক্কা , তুরুপ , রুইতন , হরতন , চিরাতন , ইস্কুল

সাহিত্য পত্রিকার সম্পাদক এর নাম মনে রাখার কৌশল

সুরেশের মতো সমাজপতি হয় এখানে,
সাধনা – সুধীন্দ্রনাথ ঠাকুর – ১৮৯১
হিতকরী – মীর মোশাররফ – ১৮৯০ ( আজীজন নাহার – ১৮৭৪)
মিহির – শেখ আ: রহিম – ১৮৯২
সুধাকর – শেখ আ: রহিম – ১৮৮৯
সাহিত্যে – সুরেশ চন্দ্র সমাজপতি
ইসলাম প্রচারক রেয়াজুদ্দীন জ্ঞানান্বেষণে দক্ষিণের কাঙ্গাল গ্রামে যায়, সেখানে সে ওয়াজেদের সাথে এ যুগেরবানী বুলির মতো করে ছাড়ে যা জনগন গনবাণী ভাবে কমরেড মোজাফফর এর মতো যা কিছুটা যুদ্ধাপরাধীর সাঈদীর কন্ঠস্বরের মতো, এই কন্ঠমালা শুনে বিপ্লবী রনেশ ক্লান্তি এসে পড়ে, তাই সে বুদ্ধ দেবের কবিতা শুনে, নায়কের সঞ্জয় দওের মতো আশা জাগিয়ে তুলে।। এখানে,
ইসলাম প্রচারক – মো : রেয়াজুউদ্দীন আহমেদ
জ্ঞানান্বেষণ – দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়
গ্রামবার্তা প্রকাশিকা – কাঙ্গাল হরিনাথ ( মফস্বল হতে প্রথম, কুষ্ঠিয়া, কুমারখালী)
সাম্যবাদী – মো: ওয়াজেদ আলী
যুগবাণী – বুলি > মুকবল হোসেন চৌধুরী
গনবাণী – কমরেড মুজাফফর
কন্ঠস্বর – আবদুল্লাহ আবু সায়ীদ
ক্রান্তি – রনেশ দাশগুপ্ত
কবিতা – বুদ্ধদেব বসু
আশা > পূর্বাশা – সঞ্জয় ভট্রাচার্য
★ নজরুলের : নবযুগ ( ১৯২০ তবে মোজাফফর ও ছিলেন সাথে), ধুমকেতু (১৯২২), লাঙল (১৯২৫)- পরিচালক বাট সম্পাদক মণিভূষণ, দৈনিক নবযুগ ( ১৯৪১)
মো: আকরাম খাঁ : মোহাম্মদী ( সাপ্তাহিক -১৯০৮, দৈনিক -১৯২২, মাসিক – ১৯২৭), আল এসলাম (১৯১৫), দৈনিক সেবক ( ১৯২১), দৈনিক আজাদ ( ১৯৩৫)
মো: নাসিরুদ্দিন : সওগাত ( মাসিক – ১৯১৮, সাপ্তাহিক – ১৯২৮)
মো শহীদুল্লাহ : আঙগুর ( ১৯২০, কিশোর মাসিক) বঙ্গীয় মুসলমান সাহিত্যে পএিকা ( ১৯১৮ তবে সাথে ছিলেন মোজাম্মেল হক যার অন্যতম সম্পাদনা # মোসলেম_ভারত – ১৯২০)
রাজা রামমোহন : সম্বাদ কৌমুদী, ব্রাম্মণসেবধি (১৮২১)
ঈশ্বর চন্দ্র গুপ্ত : সম্বাদ প্রভাকর ( বাংলায় ভাষায় প্রথম পএিকা) ( সাপ্তাহিক -১৮৩১, দৈনিক – ১৮৩৯)
১৮১৮ সালে প্রকাশিত :
মাশম্যানের মাসিক দিগদর্শন( হুগলীর শ্রীরামপুর মিশন হতে প্রকাশ ম্যাশম্যানের ২ টি পএিকা ) ও সমাচার দর্পণ( ১৮৪০ সাল পর্যন্ত চলে), গঙাকিশোর এর বাঙগাল গেজেট (১৬ ই মে) যা প্রথম ভারতীয় তথাপি বাঙগালী কতৃক পএিকা।
বাঙগাল গেজেট : ১৭৮০ সালে ২৯ সে জানুয়ারী কলকাতা থেকে প্রকাশিত প্রথম মুদ্রিত পএিকা যা ১৭৮২ সালে এই পএিকাটির অপমৃত্যু ঘটে।।
প্রথম মুসলমান সম্পাদক : ৭ ই মার্চ ১৮৩১ সালে ‘ সমাচার সভারাজেন্দ্র’ – যা ছিলো বাংলা – পারসি ভাষায় – কলকাতার কলিংগা থেকে- আলিমুল্লাহ,
কিছু কিছু অন্যতম পএিকা :
বঙগদূত – নীলমনি হালদার (১৮২৯)*
তত্ত্ববোধনী – অক্ষয় কুমার দও ( ১৮৪৩)**
মাসিক – প্যাঁরীচাদ ও রাধানাথ ( ১৮৫৪)*
ভারতী – দ্বিজেন্দ্রনাথ ঠাকুর (১৮৭৭)**
আখবারে এসলামীয়া – নইমউদ্দীনন
কোহিনুর – রওশন আলী ( ১৮৯৮) **
নারায়ণ – দেশবন্ধু চিওরঞ্জন
সবুজপত্র – প্রমথ ( ১৯১৪) ****
কল্লোল – দীনেশরঞ্জন (১৯২৩) ***
কালিকলম – প্রেমেন্দ্র (১৯২৬) **
দৈনিক ছোলতান – মনিরুজ্জামান ইসলামবাদী
প্রগতি – বুদ্ধদেব ও অজিত ( ১৯২৭) **
শিখা – আবুল হোসেন ( ১৯২৭) *****
নওরোজ – আফজাল
জয়তী – কাদির *
পরিচয় – সুধীন্দ্রনাথ (১৯৩১) **
সমকাল – সিকানদার আবু জাফর (১৯৫৭)***
পূর্বমেঘ – জিল্লুর সিদ্দিকী ও মুস্তফা নূরউল*
স্বাক্ষর – রফিক আজাদ ও আমিনুল
শিল্পকলা – মান্নান সৈয়দ
ইওেফাক – মানিক মিয়া

ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে ভাগ করার কিছু কার্যকর টেকনিক

❖ ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করার একটি effective টেকনিক
(০১) 13/5= 2.6 (ক্যালকুলেটর ছাড়া মাত্র ৩ সেকেন্ডে এটি সমাধান করা যায়)
টেকনিকঃ 5 দিয়ে যে সংখ্যাকে ভাগ করবেন তাকে 2 দিয়ে গুণ করুন তারপর ডানদিক থেকে 1 ঘর আগে দশমিক বসিয়ে দিন। কাজ শেষ!!! 13*2=26, তারপর থেকে 1 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 2.6 ।
(০২) 213/5=42.6 (213*2=426) 0.03/5= 0.006 (0.03*2=0.06 যার একঘর আগে দশমিক বসালে হয় 0.006) 333,333,333/5=66,666,666.6 (এই গুলা করতে আবার ক্যালকুলেটর লাগে না কি!)
(০৩) 12,121,212/5= 2,424,242.4
এবার নিজে ইচ্ছেমত 5 দিয়ে যে কোন সংখ্যাকে ভাগ করে দেখুন, ৩.৫ সেকেন্ডের বেশি লাগবে না!!
❖ ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে 25 দিয়ে ভাগ করার একটি effective টেকনিক
০১. 13/25=0.52 (ক্যালকুলেটর ছাড়া মাত্র ৩ সেকেন্ডে এটিও সমাধান করা যায়)
টেকনিকঃ 25 দিয়ে যে সংখ্যাকে ভাগ করবেন তাকে 4 দিয়ে গুণ করুন তারপর ডানদিক থেকে 2 ঘর আগে দশমিক বসিয়ে দিন। কাজ শেষ!!! 13*4=52, তারপর থেকে 2 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 0.52 ।
০২. 210/25 = 8.40
০৩. 0.03/25 = 0.0012
০৪. 222,222/25 = 8,888.88
০৫. 13,121,312/25 = 524,852.48
❖ ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে 125 দিয়ে ভাগ করার একটি effective টেকনিক
০১. 7/125 = 0.056 টেকনিকঃ 125 দিয়ে যে সংখ্যাকে ভাগ করবেন তাকে 8 দিয়ে গুণ করুন তারপর ডানদিক থেকে 3 ঘর আগে দশমিক বসিয়ে দিন। কাজ শেষ!!! 7*8=56, তারপর থেকে 3 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 0.056 ।
০২. 111/125 = 0.888
০৩. 600/125 = 4.800
কোন সংখ্যা কাকে দিয়ে বিভাজ্য.....
বিভাজ্যতা বলতে বুঝায় একটি সংখ্যা অপর একটি সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য কি না। একটু সহজভাবে বলা যায়, একটি সংখ্যাকে যদি অপর একটি সংখ্যা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য।
১ এর বিভাজ্যতাঃ- যে কোন সংখ্যাই ১ দিয়ে বিভাজ্য।
২ দ্বারা বিভাজ্যতাঃ
------------------- 
আমরা সবাই জানি যে কোনো জোড় সংখ্যাই ২ দ্বারা বিভাজ্য। অর্থাৎ যে সব সংখ্যা জোড়( ২, ৪, ৬, ৮, ১০, ১২, ...... ) তারাই ২ দিয়ে বিভাজ্য। আরও সহজভাবে বলা যায়, যে সব সংখ্যার শেষ অংক( ২, ৪, ৬, ৮, ০ ) তারাই ২ দ্বারা বিভাজ্য।
যেমনঃ ৫৬৪৮, ৪৫৫৬, ৫৬২৩৫১২ ইত্যাদি।
৩ দ্বারা বিভাজ্যতাঃ 
-------------------
কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি ৩ দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও ৩ দ্বারা বিভাজ্য হবে।
যেমন ১৪১ এর ক্ষেত্রে ১+৪+১=৬, যা ৩ দ্বারা বিভাজ্য। তাই ১৪১ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য। কিন্তু যেমন ধরুণ ২৩৮ এর ক্ষেত্রে ২+৩+৮=১৩, যা ৩ দ্বারা বিভাজ্য নয়, সুতরাং ২৩৮ তিন দ্বারা অবিভাজ্য। 
অঙ্কগুলোর যোগফল বেশি বড় হয়ে গেলে (যদি যোগফল দেখে একবারে বোঝা না যায়) যোগফলের জন্যই আবার নিয়মটি প্রয়োগ করুন।
ধরে নিলাম যোগফল আবার অনেক বড় সংখ্যা হল। তখন যোগফলের অংক গুলো যোগ করে আবার দেখলে পাওয়া যাবে তা ৩ দিয়ে বিভাজ্য কি না। সহজ একটি উদাহরন দেয়া যাক। ১৭৬০৭৯৩৭৬২৭৫ সংখ্যাটির অংক গুলোর যোগফল হচ্ছে ৬০। এখন ৬০ এর অংকগুলোর যোগফল(০+৬)= ৬, -- যা ৩ দিয়ে বিভাজ্য। সুতরাং ১৭৬০৭৯৩৭৬২৭৫ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য। এরকম আরো অনেক উদাহরন করলে দেখা যাবে কাজটি অনেক সহজ।যেমনঃ ২০৮৭১১২, ৫৯২৩৮ ইত্যাদি।
৪ দ্বারা বিভাজ্যতাঃ 
-------------------
একটি সংখ্যা ৪ দিয়ে বিভাজ্য কি না তা দেখতে হলে সংখ্যাটির শেষ ২ টা অংক ৪ দিয়ে বিভাজ্য কি না তা চেক করতে হবে।অর্থাৎ কোন সংখ্যার দশক ও এককের ঘরের অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা ৪ দিয়ে বিভাজ্য হলে সংখ্যাটিও ৪ দ্বারা বিভাজ্য হবে। 
যেমন ১১৬ এর ক্ষেত্রে ১৬, যা ৪ দিয়ে বিভাজ্য, তাই ১১৬ ও ৪ দিয়ে বিভাজ্য। আবার ৫৬০ এর ৬০ যেহেতু ৪ দিয়ে বিভাজ্য, তাই ৫৬০ ও বিভাজ্য।
৫ দ্বারা বিভাজ্যতাঃ
-------------------
এটাও আমরা সবাই ভালো করেই জানি এবং কাজে লাগাই। সংখ্যার এককের ঘরের অঙ্ক ০ বা ৫ হলে সেই সংখ্যা ৫ দ্বারা বিভাজ্য। যেমন, ১০৫, ৩০৬০, ৯৬৫ ইত্যাদি।
৬ দ্বারা বিভাজ্যতাঃ
-------------------
৬ সংখ্যাটি ২ এবং ৩ এর গুণফল। তাই যে সংখ্যা ২ ও ৩ উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, সেটাই ৬ দ্বারা বিভাজ্য হবে। আরো সহজ করে বললে, সংখ্যাটি হবে জোড় এবং অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হবে। জোড় না হলেই বাদ! জোড় হলেই শুধু তিন এর পরীক্ষা -ব্যাস!
অর্থাৎ ২ ও ৩ এর বিভাজ্যতা চেক করতে হবে। অর্থাৎ সংখ্যাটি যদি জোড় হয় এবং সংখ্যাটি যদি ৩ দ্বারা বিভাজ্য হয় তবেই সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য।
যেমন, ১২০ একটি জোড় সংখ্য এবং তিন দ্বারা বিভাজ্য (কারণ ১+২+০=৩), তাই ১২০ ছয় দ্বারা বিভাজ্য। একইভাবে, ৭৮০ জোড় সংখ্যা এবং ৭+৮+০=১৫, যা ৩ দ্বারা বিভাজ্য, তাই ৭৮০, ছয় দ্বারা বিভাজ্য।
৭ দ্বারা বিভাজ্যতাঃ
-------------------
এককের অঙ্ককে বর্গ করে সংখ্যাটির বাকী অংশ থেকে বিয়োগ দিন। ভাগফল ৭ দ্বারা ভাগযোগ্য হলেই কেল্লাফতে!!!
যেমন, ৬৭২ হলে ৬৭-৪=৬৩। সুতরাং ৬৩/৭ =৯। ইউরেকা! সংখ্যাটি বড় হলে একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করা যাবে।
যেমন, ৪৫১৭৮ হলে ৪৫১৭-৬৪=৪৪৫৩। আবার ৪৪৫-৯ = ৪৩৬, পুনরায় ৪৩-৩৬ = ৭ যা কাঙ্খিত। তাই কেল্লাফতে!!!
অথবাঃ 
সংখ্যাটির প্রতিটি অংকের ক্ষেত্রে ভাগশেষের সাথে ৩ গুন করে প্রতিটি অংকের সাথে যোগ করে যোগফলকে ৭ দিয়ে ভাগ করে ভাগশেষ নির্নয় করতে হবে। সর্বশেষ ভাগশেষ যদি ০ হয় তবেই সংখ্যাটি ৭ দিয়ে বিভাজ্য।
৮ দ্বারা বিভাজ্যতাঃ 
-------------------
কোন সংখ্যার সর্বশেষ তিন অঙ্কের সমন্বয়, মানে শতক, দশক ও এককের অঙ্কের সমন্বয় যদি ৮ দ্বারা বিভাজ্য হয়, তাহলে ঐ সংখ্যাটি ৮ দ্বারা বিভাজ্য হয়। অর্থাৎ 
কোন সংখ্যা যদি ৩ বা তার চেয়ে বেশি অংক বিশিষ্ট হয় তবে ৮ দিয়ে বিভাজ্যতা চেক করতে শুধুমাত্র শেষ ৩ অংক চেক করতে হবে তা ৮ দিয়ে বিভাজ্য কি না। যদি শেষ ৩ অংক ৮ দিয়ে বিভাজ্য হয় তবেই সংখ্যাটি ৮ দিয়ে বিভাজ্য।
যেমন ৯৬৪০ আট দ্বারা বিভাজ্য কারণ ৬৪০/৮=৮০। তবে এ প্রক্রিয়া ঝামেলাপূর্ণ মনে হতে পারে। কিন্তু ,মনে করুন আপনার কাছে আছে একটি বিশাল সংখ্যা -20,233,322,496। এখন 496 কেই 8 দ্বারা ভাগ দিলেই আপনি বুঝে ফেলবেন রহস্য!
৯ দ্বারা বিভাজ্যতাঃ
-------------------
তিন এর নিয়মের মতোই অঙ্কগুলোর যোগফল ৯ দ্বারা বিভাজ্য হতে হবে। 
যেমন ৭২১৮ এর জন্য ৭+২+১+৮=১৮ যা ৯ দিয়ে ভাগযোগ্য। 10,006,470 এর জন্য ১+৬+৪+৭=১৮, ফলে এটি ৯ দ্বারা বিভাজ্য হতে বাধ্য।
১০ দ্বারা বিভাজ্যতাঃ
-------------------
এটাও সবার জানা এবং মানা (মানে মানা হয়)। অর্থ্যাৎ এককের ঘরে ০ থাকতে হবে তবুও নিরস উদাহরণ দিচ্ছি- ১১০, ৭৬০, ১০০৩৭৭৩০ ইত্যাদি।
১১ দ্বারা বিভাজ্যতাঃ
-------------------
১১ এর পরীক্ষায় পাস করতে হলে সংখ্যাটির একটার পর একটা পর্যায়ক্রমিক সংখ্যার যোগফল ও বাকী সংখ্যাগুলোর যোগফলের পার্থক্য ১১ দ্বারা বিভাজ্য হতে হবে। অস্পষ্ট লাগলে উদাহরণে পরিষ্কার হয়ে যাবে। 
যেমন ১০৮২৪ এর জন্যে (১+৮+৪)-(০+২)= ১৩-২=১১। ফলে, ১০,৮২৪ এগার দিয়ে বিভাজ্য।
একইভাবে- ২৫, ৭৮৪ এর ক্ষেত্রে- (২+৭+৪) - ( ৫+৮)=১৩-১৩=০ । আর ০ ও তো ১১ দিয়ে ভাগ যায় (০ বার!!!)।
বিভাজ্যতা সূত্রঃ ভাজ্য= ভাজক * ভাগফল + ভাগশেষ। [যেখানে ভাগশেষ < ভাজক।]

উপমহাদেশে নোবেল বিজয়ীদের নাম মনে রাখার টেকনিক

ছন্দ : রবী রমনকে বলল খোরানা আর সালাম তেরেসার সাথে কি করে। জবাবে অমর্ত্য সেন হেসে বলল সবই ভাই ইউনুছ জানে। এখন মিলিয়ে নিন ।
১। রবীন্দ্র নাথ ঠাকুর – সাহিত্যে (১৯১৩),
২। চন্দ্রশেখর ভেঙ্গটরমন – পদার্থে (-১৯৩০ ),
৩। হরগোবিন্দ খোরানা-চিকিৎসায় -১৯৬৮,
৪। আব্দুস সালাম – পদার্থে – ১৯৭৯,
৫। মাদার তেরেসা – -শান্তিতে (১৯৭৯),
৬। অমর্ত্য সেন – -অর্থনীতিতে-১৯৯৮,
৭। ড .মো: ইউনুছ – -শান্তিতে-২০০৬।
এগুলোর সাথে যোগ করতে হবে
৯। মালালা
১০। কৈলাস সত্যার্থী

ইংরেজী বানান মনে রাখার কৌশলঃ

1. Lieutenant (লেফটেনেন্ট) ➫ সামরিক কর্মী। ✎ Lie u ten ant ➫ মিথ্যা তুমি দশ পিপড়া।
2. Psychological (সাইকোলজিক্যাল) ➫ মনস্তাত্ত্বিক। ✎ Psy cholo gi cal ➫ পিসি চলো যাই কাল।
3. Assassination (এ্যাসএ্যাসিনেশন) ➫ গুপ্তহত্যা। ✎ Ass ass i nation -গাধার উপরে গাধা, তার উপরে আমি, আমার উপরে জাতি।
4. Questionnaire ➫ প্রশ্নমালা। ✎ Question nai re ➫ কোশ্চেন নাই রে।
5. Assessment ➫ কর নির্ধারণ। ✎ Ass e ss men t ➫ গাধায় ই ডাবল ss মানুষেতে নাই।
6. Hallucination ➫ অমুলক / অলীক কিছু দেখা বা তাতে বিশ্বাস। ✎ Hall u ci nation-হলে তুমি! ছি জাতি।
7. Diarrhoea ➫ উদারাময়। ✎ Dia rr hoea ➫ ডায়াল করো ডাবল rr হোয়ে যাবে।
8. Bureaucracy ➫ আমলাতন্ত্র। ✎ Burea u cracy ➫ বুড়িয়া তুমি cracy.
9. Restaurant ➫ রেস্টুরেন্ট। ✎ Rest a u r ant ➫ বিশ্রাম এ তুমি আর পিপড়া।
10. Parallel ➫ সমান্তরাল। ✎ Par all e l ➫ পার করো সকলকে ই।
11. Illegitimate ➫ অবৈধ। ✎ Illeg i tim ate ➫ অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম।
12. Miscellaneous ➫ বিবিধ। ✎ Mis cell an e o us-মিস করলে একটি সেলে ই ও আমাদের সাথে থাকবে। (cell-ক্ষুদ্র কক্ষ)।

বিবিধঃ
1. why=কেন,cain=হত্যাকারি 2.fruit=ফল,fall=পড়ে যাওয়া 3.Egg=ডিম,Dim=ঝাপসা 4.Sister=বোন,Bone=হাঁড় 5.Green coconut=ডাব,Dove=ঘুঘু 6.Falcon=বাজ পাখি,Buzz=ভন ভন শব্দ 7.Fish=মাছ,Much=অনেক 8.Fist=কিল,Kill=হত্যা করা 9.Island=দ্বীপ,Dip=ডুব দিয়ে উঠা 10.What=কী,Key=চাবি 11.Trap=ফাঁদ,Fad=শখ 12.Four=চার,Char=পুঁড়িয়ে অঙ্গার করা

Bangla Date Finding Technique

ইংরেজি সাল থেকে ৫৯৩ বিয়োগ করলে পাবেন বাংলা সাল...... বাংলা ১ লা বৈশাখ সবসময় ইংরেজি এপ্রিল মাসের ১৪ তারিখে শুরু হয় এবং অন্যান্য মাস গুলো ইংরেজি মাসের ১৩-১৬ তারিখের মধ্যে হয়ে থাকে। এবার জেনে নিন ইংরেজি মাসের কত তারিখে বাংলা মাস শুরু হয়।যেহেতু ইংরেজি ১৩-১৬ তারিখের মধ্যে বাংলা সব মাসের শুরুর দিন থাকে তাই কোডটি মনে রাখুন।
  • কোডটি হলঃ- (৪ ৫৫ ৬৬৬৬ ৫৫ ৪৩৫)
কোড এর ব্যাবহার: ৪ মানে ইংরেজি ১৪ তারিখ, ৫ মানে ইংরেজি ১৫, ৬ মানে ১৬ তারিখ উদাহরনঃ কাজী নজরুল ইসলামের জম্ম:- ১৮৯৯ সালের ২৫ মে। এখন ১৮৯৯ থেকে ৫৯৩ বাদ দিন থাকে ১৩০৬। অর্থাৎ বাংলা ১৩০৬ সালে কাজী নজরুলের জম্ম সাল। এবার ২৫ মে থেকে বাংলা মাস বের করুন।আমাদের কোডের ১ম টি অর্থাৎ ৪ মানে এপ্রিল এর ১৪ তারিখ ১লা বৈশাখ।তারপর আছে ৫ মানে ১৫ মে অর্থাৎ ১৫ মে জ্যৈষ্ঠ মাসের ১ তারিখ।তাই ১৫ থেকে ২৫ পর্যন্ত ১১ দিন অর্থাৎ ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বাংলা কাজী নজরুলের জম্ম সাল।