Showing posts with label সাধারণ জ্ঞান. Show all posts
Showing posts with label সাধারণ জ্ঞান. Show all posts

আওয়ামীলীগ কে ১ম বার পূর্নবাসন করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।বিনিময়ে ১৭দিনের মধ্যে তিনি শহীদ হলেন।

 আওয়ামীলীগ কে ১ম বার পূর্নবাসন করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।বিনিময়ে ১৭দিনের মধ্যে তিনি শহীদ হলেন।

২য় বার পূর্নবাসন করছে জাতীয় পার্টি। বিনিময়ে জাতীয় পার্টি আজ বিলুপ্তির পথে।
৩য় বার পূর্নবাসন করল জামায়াত ইসলাম।বিনিময়ে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসী।
৪র্থ বার ওয়ান ইলেভেনের সময় আওয়ামীলীগকে পূর্নবাসন করেছিল বাংলাদেশ সেনাবাহিনী।যার বিনিময়ে ৫৭ জন চৌকস সেনা অফিসারকে অকালে অপঘাতে মৃত্যুর কাঁফন পড়তে হয়েছে।
৫ম বার কেউ আওয়ামীলীগ কে পূর্নবাসনের দুঃসাহস দেখাবেন না।
বিষয়টি সকল রাজনৈতিক দলকে গভীর ভাবে উপলব্ধি করে সঠিক নির্ভুল বাস্তবসম্মত উপস্থাপন করে জাতীকে সতর্ক করতে হবে- ড.কর্ণেল (অব:) অলি আহমেদ বীর বিক্রম।।

কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সংগৃহীত

১. প্রতিদিন ঘুমান গড়ে সর্বোচ্চ ৭ ঘণ্টা। বেশি সময় নয়, ভালভাবে ঘুমানোই বড় কথা।মোবাইল সাইলেন্ট করে আর ল্যাপটপ দূরে রেখে ঘুমাবেন।
২. মোবাইলের ড্রাফ্টসে কিংবা একটা নোটবুকে আপনার মাথায় বিভিন্ন মুহূর্তে যে ভাল কথা কিংবা চিন্তাভাবনা আসে, তা লিখে রাখবেন।সাধারণত সুন্দর চিন্তাগুলি দুইবার আসে না।
প্রতিদিন ৩০ মিনিট নিয়ম করে কোন একটা মোটিভেশনাল বই পড়ুন কিংবা লেকচার শুনুন। এ সময় নিজের ইগোকে দূরে রাখবেন।
৪. কোন সময় মন যদি খুব অশান্ত হয়ে যায়, এবং কিছুতেই সেটাকে শান্ত করা না যায়, তবে ১০ মিনিট হাঁটুন আর হাঁটার সময় নিজের পদক্ষেপ গুনুন। আরেকটা কাজ করতে পারেন। সেটি হল, মাথা থেকে সমস্ত চিন্তা বের করে দিয়ে মাথাটাকে সম্পূর্ণ ফাঁকা করে দিয়ে চুপ করে ১০ মিনিট আকাশের দিকে তাকিয়ে থাকা।
৫. প্রতিদিন সকালে উঠে সেদিন কী কী কাজ করবেন, সেটি একটা কাগজে ১০ মিনিটে লিখে ফেলুন। কাগজটি সাথে রাখুন। আগের দিনের চাইতে অন্তত একটি হলেও বেশি কাজ করার কথা লিখবেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে মিলিয়ে নিন, সবগুলি করতে পেরেছেন কিনা।
৬. যে কাজটা করা দরকার, সে কাজে জেদি হওয়ার চেষ্টা করুন। কাজটার শেষ দেখে তবেই ছাড়ুন।
৭. যিনি আপনাকে তার জীবনে অপরিহার্য মনে করেন না, তাকে আপনার জীবনে অপরিহার্য মনে করার বাজে অভ্যেস থেকে সরে আসুন।যে আপনাকে ছাড়াই সুস্থভাবে নিঃশ্বাস নিচ্ছে তার জন্যে দম আটকে মরে যাওয়ার মানে হয় না।আপনি কত সময় ধরে তার সাথে ছিলেন, সেটা বড় কথা নয়;বরং সামনের সময়টাতে কত বেশি তাকে জীবন থেকে ডিলিট করে থাকতে পারবেন, সেটাই বড় কথা।
৮. খুব দ্রুত পড়ার অভ্যাস করুন। পড়ার সময় কীভাবে অপ্রয়োজনীয় অংশগুলিতে চোখ বুলিয়ে যেতে হয়, সেটা শিখুন। প্রয়োজনীয় অংশগুলি দাগিয়ে দাগিয়ে বারবার পড়ুন। এতে আপনার পড়ার সময় কমে যাবে।
৯. আপনার বর্তমান অবস্থার দিকে তাকান। দেখবেন, কিছু কিছু বিষয়ে স্রষ্টার অনুগ্রহে আপনি অনেক বিপদ কিংবা দুর্ভাগ্য থেকে বেঁচে গেছেন এবং ভাল আছেন।ঘুমাতে যাওয়ার আগে শুকরিয়া আদায় করে ঘুমান।
১০. বিভিন্ন মোটিভেশনাল বই,বিভিন্ন গ্রেটম্যানদের বায়োগ্রাফি,বিভিন্ন ধর্মীয় গ্রন্থএসব বই পড়ার সময় অবশ্যই বিশ্বাস করে পড়তে হবে। যদি আপনি পৃথিবীতে সবকিছুই যুক্তি দিয়ে বিচার করেন, তবে পৃথিবীতে বেঁচে থাকাটা আপনার জন্য কঠিন হতে পারে। তবে বইগুলিতে যা যা আছে, সেগুলির মধ্য থেকে আপনার দরকারি জিনিসগুলিকেই গ্রহণ করুন।
১১. মাসে অন্তত দুইদিন রোযা রাখুন। রোযা মানসিক শক্তি বাড়ায়, সহনশীল এবং বিনীত হতে শেখায়।
১২. ব্যাগে অন্তত একটি ভাল বই রাখুন আর সুযোগ পেলেই পড়ুন। মোবাইলেও পিডিএফ আকারে বই রাখতে পারেন।
১৩. প্রতিদিন অন্তত একজন ব্যক্তিকে সাহায্য করুন কিংবা ক্ষমা করে দিন। এতে আপনার নিজের প্রতি সম্মানবোধ বাড়বে। নিজেকে সম্মান করুন সবচাইতে বেশি।
১৪. সপ্তাহে একদিন বাসার বারান্দায় দাঁড়িয়ে ভোর হওয়া দেখুন। এটি আপনার ভাবনাকে সুন্দর করতে সাহায্য করবে।
১৫. একটা সহজ বুদ্ধি দিই : অন্য মানুষকে সম্মান করে না, এমন লোকের সঙ্গ এড়িয়ে চলুন। উদ্ধত লোকের কাছ থেকে তেমন কিছুই শেখার নেই।
১৬. নিজের চারিদিকে একটা দেয়াল তৈরি করে রাখুন। সে দেয়ালেঘেরা ঘরে আপনি নিজের মতো করে নিজের কাজগুলি করার জন্য প্রচুর সময় দিন। এতে আপনি অন্যদের চাইতে একই সময়ে বেশি কাজ করতে পারবেন। সবাইকেই সময় দিলে আপনি নিজের কাজগুলি ঠিকমতো করতে পারবেন না।
১৭. প্রতিদিন একটা ভাল বইয়ের অন্তত ৩০ পৃষ্ঠা না পড়ে ঘুমাতে যাবেন না। ফেসবুকিং করার সময় বাঁচিয়ে বই পড়ুন। বই পড়ে, এমন লোকের সাথে মিশুন। যে ছেলে কিংবা মেয়ে বই পড়ে না, তার সাথে প্রেম করার কিছু নেই। আর যদি ভালবেসেই ফেলেন, তবে তাকে বইপড়া শেখান।
১৮. আপনার চাইতে কম মেধা আর বুদ্ধিসম্পন্ন লোকজনের সাথে সময় কম কাটান। তবে কখনওই তাদেরকে আঘাত করে কোন কথা বলবেন না। একজন বুদ্ধিমান ব্যক্তির সাথে একবার কথা বলা ২০টা বই পড়ার সমান। ভুল লোকের সাথে সময় কাটানোর চাইতে একা একা থাকা ভাল।
১৯. প্রতিদিন আপনি যতটুকু কাজ করতে পারেন, তার চাইতে কিছু বাড়তি কাজ করুন।
২০. সপ্তাহে একদিন ঘড়ি এবং মোবাইল ফোন বন্ধ রেখে একেবারে নিজের মতো করে সময় কাটান। সেদিন বাইরের পুরো দুনিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলুন এবং যা যা করতে ভাল লাগে কিন্তু ব্যস্ততার কারণে করা হয় না, সেসব কাজ করে ফেলুন।
২১. আপনি সম্মান করেন কিংবা পছন্দ করেন, এমন কোন ব্যক্তির ১০টি ভাল গুণ কাগজে লিখে ফেলুন। এরপর আপনি বিশ্বাস করুন যে, সে গুণগুলি আপনার মধ্যেও আছে এবং যতই কষ্ট হোক না কেন, সে গুণগুলির চর্চা করতে থাকুন। উনি যেরকম, সেরকম হওয়ার অভিনয় করুন। উনি যেভাবে করে কাজ করেন, একই স্টাইলে কাজ করুন। এ কাজটি ২ সপ্তাহ করে দেখুন, নিজের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাবেন।
২২. অন্যরা করার আগেই নিজেই নিজের বাজে দিকগুলি নিয়ে মাঝে মাঝে প্রকাশ্যে ঠাট্টা করুন। এতে করে আপনার নিজের উপর নিয়ন্ত্রণ বাড়বে।
২৩. প্রতিদিনই এমন দুটি কাজ করুন, যেগুলি আপনি করতে পছন্দ করেন না। করার সময় বিরক্ত লাগলেও থেমে যাবেন না। যেমন, এমন একটি বই পড়তে শুরু করুন, যেটি আপনার পড়া উচিত কিন্তু পড়তে ইচ্ছা করে না। কিংবা এমন একজনকে ফোন করুন যাকে ফোন করা দরকার কিন্তু করা হয়ে ওঠে না। কিংবা বাসার কমোডটি পরিষ্কার করে ফেলুন। এতে করে আপনার দ্রুত কাজ করার ক্ষমতা বাড়বে।
২৪. আপনি যেমন হতে চান, তেমন লোকের সাথে বেশি বেশি মিশুন। খেতে পছন্দ করে, এমন লোকের সাথে মিশে আপনি ওজন কমাতে পারবেন না।
২৫. দিনে একবার টানা ৩০ মিনিটের জন্য মৌন থাকুন। ওইসময়ে কারোর সাথেই কোন কথা বলবেন না। খুব ভাল হয় যদি চোখ বন্ধ করে পুরোনো কোন সাফল্যের কিংবা সুখের কোন স্মৃতির রোমন্থন করতে পারেন। এটা মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে।
২৬. প্রায়ই ভাবুন, আপনি এই মুহূর্তেই মারা গেলে আপনার পরিবারের বাইরে আর কে কে আপনার জন্য কাঁদবে। ওরকম লোকের সংখ্যা বাড়ানোর জন্য কী কী করা যায়, ভাবুন এবং করুন।
২৭. সকালে ভোর হওয়ার আগে উঠুন।বেশিরভাগ লোকই রাতে জাগে আর গল্প করে সময় নষ্ট করে।ভোরের আগে উঠতে পারলে, আপনাকে বিরক্ত করার কেউ থাকবে না,আপনি পড়াশোনা করা ছাড়া আর তেমন কোন কাজই পাবেন না।
২৮. কোন একটা কাজ করতে হুট করেই পরিশ্রম করা শুরু করে দেবেন না। আগে বুঝে নিন, আপনাকে কী করতে হবে, কী করতে হবে না। এরপর পরিশ্রম নয়, সত্যিই কঠোর পরিশ্রম করুন।
২৯. পৃথিবীতে কেউই জিরো থেকে হিরো হয় না। আপনাকে ঠিক করতে হবে, আপনি কোন ব্যাপারটাতে হিরো হতে চাচ্ছেন। আপনি যে বিষয়টাতে আগ্রহ বোধ করেন না, কিংবা যেটাতে আপনি গুরুত্ব দেন না, সেটাতে সময় দেয়া মানে, স্রেফ সময় নষ্ট করা। আপনি যেটাতে সময় দিচ্ছেন, সেটাই একদিন আপনাকে অন্যদের থেকে আলাদা করে চেনাবে।
৩০. বুদ্ধিমত্তা আর অর্জনের মধ্যে সম্পর্ক খুব ভাল নয়। যার যত বেশি বুদ্ধি, সে তত বেশি এগিয়ে, এরকমটা সবসময় নাও হতে পারে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের সবচাইতে ভাল রেজাল্ট-করা স্টুডেন্টদের শতকরা মাত্র ২০ ভাগ গ্রেটদের তালিকায় নাম লেখাতে পারে। বাকি ৮০ ভাগ আসে তাদের মধ্য থেকে যাদেরকে নিয়ে কেউ কোনদিন স্বপ্ন দেখেনি। তাই শেষ রক্তবিন্দু দিয়ে হলেও নিজের সাথে লড়াই করে যান।
দুয়া করবেন আমার জন্য------------------------------
---------
ধন্যবাদ।

কৃষি বিষয়ক কিছু সংস্থার অবস্থান

✬ বাংলাদেশ রাবার বোর্ড - চান্দগাঁও, চট্টগ্রাম। ✬ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট - জয়দেবপুর, গাজীপুর। ✬ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট - জয়দেবপুর, গাজীপুর। ✬ তৈলবীজ গবেষণা কেন্দ্র - জয়দেবপুর, গাজীপুর। ✬ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট - মানিক মিয়া এভিনিউ, ঢাকা। ✬ বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট - সাভার, ঢাকা। ✬ বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট - ঈশ্বরদী, পাবনা। ✬ বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্র - ঈশ্বরদী, পাবনা। ✬ বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট - শ্রীমঙ্গল, মৌলভীবাজার। ✬ বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট - রাজশাহী। ✬ বাংলাদেশ আম গবেষণা কেন্দ্র - চাঁপাইনবাবগঞ্জ। ✬ বাংলাদেশ গম গবেষণা কেন্দ্র - নশিপুর, দিনাজপুর। ✬ বাংলাদেশ মসলা গবেষণা কেন্দ্র - শিবগঞ্জ, বগুড়া। ✬ বাংলাদেশ তাঁত শিল্প ও প্রশিক্ষণ ইনস্টিটিউট - নরসিংদী। ✬ বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট -ময়মনসিংহ।

বিভিন্ন ভাষার শব্দ মনে রাখার শর্টকাট টেকনিক

পর্তুগীজ শব্দ মনে রাখার একটি কৌশলঃ গীর্জারপাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে আনারস পেঁপে পেয়ারা আলপিন ও আলকাতরা রাখলেন।কেরানি দিয়ে কামরা পরিষ্কার করে জানালা খুলে দিলেন। তারপর পেরেক ইস্ত্রি ইস্পাত ও পিস্তল বের করে বালতিতে রেখে বোমা বানালেন। Pineapple guava and papaya with the Warehouse, opened the cupboard key girjarapadri pin and clean room with tar rakhalenakerani opened the window . Then the nail bomb in dress made of steel and the pistol out of the bucket . শব্দ গির্জা , চাবি , গুদাম ,আলমারি , আনারস , পেঁপে ,পেয়ারা, আলপিন , আলকাতরা, কেরানি ,কামরা, জানালা, পেরেক ,ইস্ত্রি ,ইস্পাত , পিস্তল , বালতি, টুপি , সাবান, বোতাম ,পুউরুটি , মিস্রি ,পেরেক, ইংরেজ ,নিলাম ও বেহালা ইত্যাদি । কিছু তুর্কি শব্দ মনে রাখার কৌশলঃ বিবি বেগম কোর্মা খায় বাহাদুর দেশচালায়। দারোগা বাবু তাকিয়ে দেখে গালিচায়কুলির লাশ। চাকু হাতে বাবুর্চি তাইদেখে হতবাক।সুলতান মাহমুদ বন্দুকনিয়ে দৌড়ে পালায় । শব্দ বাবা, দারোগা, কুলি, লাশ, চাকু, বাবুর্চি , সুলতান, বন্দুক , বারুদ , চাকর, মুচলেখা । আরবি শব্দ মনে রাখার কৌশল আরবে ইসলামে বিশ্বাসী ঈমানদার ওযু গোসল করে হাদিস কোরয়ান তসবি পড়ার পর হজ যাকাত ও কোরবানী করে হারাম হালাল ও আল্লাহর পথ মেনে চলে জান্নাত লাভ ও জাহান্নাম হতে মুক্তির জন্য। উকিল মোক্তার মক্কেল, মুন্সেফ কিতাব,কানুন, দোয়াত,কলম নিয়ে মহকুমা আদালতে এজলাসে বসে রায় খারিজ করেন। ঈদের দিন আলেম এলেম, ইনসান বলে মুসাফির লেবুর ব্যবসায় লোকসানে আছি। বাকির ওজর কেচ্ছা দালালি বাদ দিয়ে নগদ দাও। আরবি শব্দ : ঈমানদার, ওযু, গোসল, হাদিস, কোরয়ান, তসবি, হজ, যাকাত, কোরবানী, হারাম, হালাল, আল্লাহ, জান্নাত,জাহান্নাম, উকিল, মোক্তার, মক্কেল, মুন্সেফ, কিতাব,কানুন, দোয়াত,কলম,মহকুমা, আদালত, এজলাস, রায়, ঈদ, আলেম, এলেম, ইনসান, মুসাফির, লেবু, ব্যবসা, লোকসান, বাকি, ওজর, কেচ্ছা, দালালি ও নগদ মায়ানমার (বর্মি) শব্দ মনে রাখার টেকনিককরলেন। বর্মিরা লুঙ্গি ফুঙ্গি পছন্দ করে। *** লুঙ্গি ,ফুঙ্গি *** পাঞ্জাবি শব্দ মনে রাখার টেকনিক শিখদের কাছে পাঞ্জাবির চাহিদা অনেক। দেশি শব্দ মনে রাখার কৌশল এক গঞ্জের কুড়ি ডাগড় টোপরমাথায় দিয়ে চোঙ্গা হাতে পেটের জ্বালায়চুলা কুলা ডাব ও ডিংগা নিয়ে টং এর মাচায়উঠল। শব্দ গঞ্জ , কুড়ি, ডাগড়, টোপর, চোঙ্গা, চুলা, কুলা, ডাব, ডিংগা, টং ,মাচা ইত্যাদি । ফারসি শব্দ ফরিয়াদি সালিশের জন্য মুনশীর জন্য কাছে নালিশ করতে গেলে বেগম বাদশাহ, জমিদার আসামীকে জরিমানা ও খাজনা দিতে বলল। আফসোস, আলুর আমদানী রপ্তানী কম হওয়ায় বাগান থেকে বস্তা ভরে মরিচ, সবজি, পশম নিয়ে পাইকারী বিক্রেতা চশমা পরা চশমখোরের কারসাজিতে বদমাস জানোয়ার সুজমিয়ার আস্তানাতে নিয়ে গেল। ফরাসি শব্দ বুর্জোয়া ইংরেজ ও দিনেমাররা জাহাজে বসে ক্যাফেতে পিজা ও বিস্কুট খেতে খেতে রেস্তোরার পাশে গ্যারেজে ম্যাটিনির রেনেসা দেখবে বলল। ওলন্দাজ শব্দ মনে রাখার কৌশল ওলন্দাজরা ইস্কাপন , টেক্কা , তুরুপ , রুইতন , হরতন দিয়ে তাস খেলে শব্দ ইস্কাপন , টেক্কা , তুরুপ , রুইতন , হরতন , চিরাতন , ইস্কুল

Definition জানার জন্য

১। J.S.C - এর পূর্নরূপ — Junior School Certificate. ২। J.D.C - এর পূর্নরূপ — Junior Dakhil Certificate. ৩। S.S.C - এর পূর্নরূপ — Secondary School Certificate. ৪। H.S.C - এর পূর্নরূপ — Higher Secondary Certificate. ৫। A.M - এর পূর্নরূপ — Ante meridian. ৬। P.M - এর পূর্নরূপ — Post meridian. ৭। B. A - এর পূর্নরূপ — Bachelor of Arts. ৮। B.B.S - এর পূর্নরূপ — Bachelor of Business Studies. ৯। B.S.S - এর পূর্নরূপ — Bachelor of Social Science. ১০। B.B.A - এর পূর্নরূপ — Bachelor of Business Administration ১১। M.B.A - এর পূর্নরূপ — এর পূর্নরূপ — Masters of Business Administration. ১২। B.C.S - এর পূর্নরূপ — Bangladesh Civil Service. ১৩। M.A. - এর পূর্নরূপ — Master of Arts. ১৪। B.Sc. - এর পূর্নরূপ — Bachelor of Science. ১৫। M.Sc. - এর পূর্নরূপ — Master of Science. ১৬। B.Sc. Ag. - এর পূর্নরূপ — Bachelor of Science in Agriculture . ১৭। M.Sc.Ag.- এর পূর্নরূপ — Master of Science in Agriculture. ১৮। M.B.B.S. - এর পূর্নরূপ — Bachelor of Medicine and Bachelor of Surgery. ১৯। M.D. - এর পূর্নরূপ — Doctor of Medicine./ Managing director. ২০। M.S. - এর পূর্নরূপ — Master of Surgery. ২১। Ph.D./ D.Phil. - এর পূর্নরূপ — Doctor of Philosophy (Arts & Science) ২২। D.Litt./Lit. - এর পূর্নরূপ — Doctor of Literature/ Doctor of Letters. ২৩। D.Sc. - এর পূর্নরূপ — Doctor of Science. ২৪। B.C.O.M - এর পূর্নরূপ — Bachelor of Commerce. ২৫। M.C.O.M - এর পূর্নরূপ — Master of Commerce. ২৬। B.ed - এর পূর্নরূপ — Bachelor of education. ২৭। Dr. - এর পূর্নরূপ — Doctor. ২৮। Mr. - এর পূর্নরূপ — Mister. ২৯। Mrs. - এর পূর্নরূপ — Mistress. ৩০। Miss - এর পূর্নরূপ — used before unmarried girls. ৩১। M.P. - এর পূর্নরূপ — Member of Parliament. ৩২। M.L.A. - এর পূর্নরূপ — Member of Legislative Assembly. ৩৩। M.L.C - এর পূর্নরূপ — Member of Legislative Council. ৩৪। P.M. - এর পূর্নরূপ — Prime Minister. ৩৫। V.P - এর পূর্নরূপ — Vice President./ Vice Principal. ৩৬। V.C- এর পূর্নরূপ — Vice Chancellor. ৩৭। D.C- এর পূর্নরূপ — District Commissioner/ Deputy Commissioner. ৩৯। S.P- এর পূর্নরূপ — Police Super. ৪০। S.I - এর পূর্নরূপ — Sub Inspector Police.

জেনে নিন কিছু গুরুত্বপূর্ন শব্দার্থ

¤¤ Autobiography - আত্নজীবনী ¤¤ Bibliography - পুস্তক বিবরনী ¤¤ Biography - জীবন বৃত্তান্ত ¤¤ Cartography - মানচিত্র অংকন ¤¤ Calligraphy - সুন্দর হস্তাক্ষর বিদ্যা ¤¤ Cosmography - বিশ্ব গঠনতন্ত্র ¤¤ Cryptography - গোপন লেখা বা কোড তৈরির পদ্ধতি ¤¤ Demography - একটি জাতির অপরিহার্য পরিসংখ্যান সম্বন্ধীয় বিদ্যা ¤¤ Geography - ভূগোল ¤¤ Lithography - পাথরে লিখে তা হতে ছাপ নেওয়ার কৌশল ¤¤ Lexicography - অভিধান রচনা ¤¤ Orthography - বানান কৌশল ¤¤ Photography - আলোকচিত্র গ্রহন ¤¤ Pornography - অশ্লীল রচনা ¤¤ Seismography - ভূকম্পন বিদ্যা ¤¤ Stenography - সাংকেতিক লিখন পদ্ধতি ¤¤ Topography - নিয়মসম্মত স্হান বিবরনী ¤¤ Typography - মুদ্যাংকন বিদ্যা ¤¤ Telegraphy - তরিত্‍ বার্তা বিদ্যা ¤¤ Xylography - কাঠে খোদাই করার বিদ্যা

ভূগোল ও পরিবেশঃ (২২২ টি প্রশ্ন ও উত্তর) ‪

১. Geography শব্দের বাংলা প্রতিশব্দ কি?
উত্তর : ভূগোল।
২. কোন দেশের ভূগোলবিদ সর্বপ্রথম Geography শব্দটি ব্যবহার করে?
উত্তর : গ্রিস।
৩. তার নাম কি?
উত্তর : ইরাটসলেনিস।
৪. ‘পারসেপটিকস অন দ্য নেচার অব  জিওগ্রাফি’ কত সালে প্রকাশিত?
উত্তর : ১৯৫৯ সালে।
৫. ভূগোলের শাখা কয়টি?
উত্তর : ৯টি।
৬. মাধ্যমিক স্তরে কোন কোন শাখা পড়ানো হয়?
উত্তর : এ ধরনের।
৭. মহাকাশে অসংখ্য কি রয়েছে?
উত্তর : জ্যোতিষ্ক।
৮. সূর্য কি?
উত্তর : নক্ষত্র।
৯. চাঁদ কি?
উত্তর : উপগ্রহ।
১০. নক্ষত্রগুলো প্রকৃতপক্ষে কি?
উত্তর : জ্বলন্ত বাষ্পপিণ্ড।
১১. নিজস্ব আলো ও উত্তপ আছে কার?
উত্তর : নক্ষত্রের।
১২. পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কি?
উত্তর : সূর্য।
১৩. সূর্য লেকে পৃথিবীর দূরত্ব কত?
উত্তর : ১৫ কোটি কি. মি.।
১৪. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
উত্তর : ৮মি. ১৯ সেকেন্ড/৮.৩২ মি.।
১৫. চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
উত্তর : ১ মি. ২০/৩০ সে.।
১৬. সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?
উত্তর : প্রঙ্মিা সেন্টারাই।
১৭. পৃথিবী থেকে তার দূরত্ব কত?
উত্তর : ৩৮ লাখ কোটি কি. মি.।
১৮. গ্যালাক্সি ক্ষুদ্র অংশকে কি বলে?
উত্তর : ছায়াপথ।
১৯. ছায়াপথ কোন আকাশে দেখা যায়?
উত্তর : উত্তর-দক্ষিণ।
২০. উল্কার অপর নাম কি?
উত্তর : ছুটন্ত তারা।
২১. ইংরেজিতে একে কি বলে?
উত্তর : Meteor.
২২. হ্যালির ধূমকেতু কে আবিষ্কার করেন?
উত্তর : এডমন্ড হ্যালি।
২৩. কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়?
উত্তর : ৭৬ বছর।
২৪. সর্বশেষ কবে দেখা গেল?
উত্তর : ১৯৮৬ সালে।
২৫. পরবর্তীতে কবে দেখা যাবে?
উত্তর : ২০৬২ সালে।
২৬. ধূমকেতুর ইংরেজি নাম কি?
উত্তর : Comet
২৭. কোন শব্দ থেকে ধূমকেতু শব্দটি এসেছে?
উত্তর : গ্রিক শব্দ komet থেকে।
২৮. Komet অর্থ কি?
উত্তর : এলোকেশী
২৯. গ্রহের নিজস্ব কি নেই?
উত্তর : আলো ও তাপ।
৩০. গ্রহ আলো ও তাপ পায় কার কাছ থেকে?
উত্তর : সূর্য থেকে।
৩১. সৌরজগতের কয়টি গ্রহ আছে?
উত্তর : ৮টি।
৩২. পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি?
উত্তর : চাঁদ।
৩৩. কোন কোন গ্রহের উপগ্রহ নেই?
উত্তর : বুধ ও শুক্র।
৩৪. কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি? কয়টি?
উত্তর : শনি। ২২টি।
৩৫. সূর্য কোন বর্ণের?
উত্তর : হলুদ।
৩৬. সূর্যের ব্যাস কত?
উত্তর : ১৩ লাখ ৮৪ হাজার কি. মি.।
৩৭. সূর্যের ভর কত?
উত্তর : ১.৯৯*১০১৩ কিলোগ্রাম।
৩৮. সূর্যের কেন্দ্রভাগ ও পৃষ্ঠভাগের উত্তাপ কত?
উত্তর : ১৫০,০০০,০০০ ও ৬০০০ সেলসিয়াস।
৩৯. কোনটি সবচেয়ে বড় গ্রহ?
উত্তর : বৃহস্পতি।
৪০. সবচেয়ে ছোট গ্রহ কোনটি?
উত্তর : বুধ।
৪১. কোন গ্রহ সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত?
উত্তর : বুধ।
৪২. সূর্য থেকে বুধের দূরত্ব কত?
উত্তর : ৫.৮ কোটি কি.মি.।
৪৩. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধের সময় লাগে?
উত্তর : ৮৮ দিন।
৪৪. নিজ অক্ষে আবর্তন করতে বুধের সময় লাগে?
উত্তর : ৫৮ দিন, ১৭ ঘণ্টা।
৪৫. কোন গ্রহে বায়ুমণ্ডল নেই?
উত্তর : বুধ।
৪৬. আমেরিকা ১৯৭৪ সালে বুধে কোন যানটি পাঠায়?
উত্তর : মেরিনার-১০।
৪৭. শুক্র গ্রহের অপর নাম কি?
উত্তর : শুকতারা বা সন্ধ্যাতারা।
৪৮. সূর্য থেকে শুক্রের দূরত্ব কত?
উত্তর : ১০.৮ কোটি কি.মি.।
৪৯. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
উত্তর : শুক্র।
৫০. ব-দ্বীপকে ইংরেজিতে কী বলে?
উত্তর : Delta
৫১. সমগ্র ভূমিরূপ কয়টি ভাগে বিভক্ত ও কী কী?
উত্তর : ৩টি, পর্বত, মালভূমি ও সমভূমি।
৫২. পর্বত কয় প্রকার?
উত্তর : ৪ প্রকার।
৫৩. ভঙ্গিল পর্বতগুলোর নাম লিখ?
উত্তর : হিমালয়, আল্পস, রকি।
৫২. ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর : ভাঁজ
৫৫. আগ্নেয় পর্বতের উদাহরণ দাও।
উত্তর : ভিসুভিয়াস, কিলিমানজারো, ফুজিয়ামা।
৫৬. ল্যাকোলিথ পর্বত কোনটি?
উত্তর : USA ল্যাকোলিথ।
৫৭. সমভূমি কত প্রকার ও কি কি?
উত্তর : ২ প্রকার : ক্ষয়জাত ও সঞ্চয়জাত।
৫৮. বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ কত?
উত্তর : ৭৮.০২ ও ২০.৭১%
৫৯. বায়ুমণ্ডলের স্তর কয়টি?
উত্তর : ৬টি।
৬০. কোনগুলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান?
উত্তর : বায়ুর তাপ, চাপ, প্রবাহ, আদ্রতা ও বারিপাত।
৬১. বর্ষাকালে কেমন বায়ু প্রবাহিত হয়?
উত্তর : মৌসুমী।
৬২. মরুভূমিতে দিনে ও রাতে কেমন অবস্থা থাকে?
উত্তর : গরম ও ঠাণ্ডা।
৬৩. বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কত?
উত্তর : শতকরা ১ ভাগ।
৬৪. কোনো স্থানের ৩০-৪০ বছরের গড় আবহাওয়াকে কী বলে?
উত্তর : জলবায়ু।
৬৫. কোনোগুলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান?
উত্তর : বায়ুরতাপ, চাপ, প্রবাহ, আদ্রতা ও বারিপাত।
৬৬. বায়ূর আর্দ্রতা কী দ্বারা পরিমাপ করা হয়?
উত্তর : হাইগ্রোমিটার।
৬৭. বায়ুর আর্দ্রতা কত প্রকার ও কি কি?
উত্তর : ২ প্রকার, ১. পরম আদ্রতা ২. আপেক্ষিক আদ্রতা
৬৮. বৃষ্টিপাত কত প্রকার?
উত্তর : ৪ প্রকার।
৬৯. অয়ন বায়ু কত প্রকার ও কি কি?
উত্তর : ৩ প্রকার : অয়ন, পশ্চিমা ও মেরু বায়ু।
৭০. গর্জনশীল চলি্লশা কত থেকে কত ডিগ্রির মধ্যে?
উত্তর : ৪০্ন-৪৭্ন দক্ষিণ।
৭১. মওসুম কোন ভাষার শব্দ এবং এর অর্থ কী?
উত্তর : আরবি, ঋতু
৭২. ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর সম্পর্ক রয়েছে?
উত্তর : মৌসুমী।
৭৩. বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসের নাম কি?
উত্তর : কার্বন-ডাই-অক্সাইড,CFC, N2O মিথেন নাইট্রোস অঙ্াইড।
৭৪. সাধারণত প্রতি ১০০০ মিটার উচ্চতায় কত তাপমাত্রা হ্রাস পায়?
উত্তর : ৬।
৭৫. হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায় কোন স্তরে?
উত্তর : এক্সোমন্ডলে।
৭৬. কোন স্তরে ওজোন (O3) গ্যাসের প্রাধান্য আছে?
উত্তর : স্ট্রাটোস্থিয়ার
৭৭. বায়ুমণ্ডলের স্তর কয়টি?
উত্তর : ৬টি
৭৮. প্রথম ও শেষ তিনটি মণ্ডলকে কী বলে?
উত্তর: সমমণ্ডল ও বিষমন্ডল।
৭৯. নিরক্ষরেখার অক্ষাংশ কত?
উত্তর : ০ডিগ্রী
৮০. সুমেরুর অক্ষাংশ কত?
উত্তর : ৯০ডিগ্রী
৮১. কুমেরুর অক্ষাংশ কত?
উত্তর : ৯০ডিগ্রী
৮২. নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব কত?
উত্তর : ৯০ডিগ্রী
৮৩. কর্কটক্রান্তি কত ডিক্রি?
উত্তর : ২৩.৫ডিগ্রী উত্তর।
৮৪. মকরক্রান্তি কত ডিগ্রি?
উত্তর : ২৩.৫ডিগ্রী দক্ষিণ।
৮৫. সুমেরুবৃত্ত বলা হয় কত ডিগ্রিকে?
উত্তর : ৬৬.৫ডিগ্রী উত্তর।
৮৬. কুমেরুবৃত্ত বলা হয় কত ডিগ্রিকে?
উত্তর : ৬৬.৫ডিগ্রী দক্ষিণ।
৮৭. বিষুবরেখাকে কী বলে?
উত্তর : মহাবৃত্ত।
৮৮. নিম্ন অক্ষাংশ কত ডিগ্রি?
উত্তর : ০০-৩০ডিগ্রী
৮৯. মধ্য অক্ষাংশ কত ডিগ্রি?
উত্তর : ৩০ডিগ্রী-৬০ডিগ্রী
৯০. উচ্চ অক্ষাংশ কত ডিগ্রি?
উত্তর : ৬০ডিগ্রী-৯০ডিগ্রী
৯১. অক্ষাংশ নির্ণয়ের কয়টি পদ্ধতি
আছে? কী কী?
উত্তর : ২টি, ১টি ধ্রুবতারা ২ সেঙ্ট্যান্ট ও সূর্যের অবস্থান থেকে।
৯২. যে যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ হয় তাকে কী বলে?
উত্তর : সেক্সট্যান্ট।
৯৩. সূর্য কোন অক্ষাংশের উপর লম্বভাবে কিরণ দিলে তাকে কী বলে?
উত্তর : বিষ্ণুলম্ব। (২৩.৫ডিগ্রী উত্তর :২৩.৫ডিগ্রী দক্ষিণ)
৯৪. দ্রাঘিমা রেখার অপর নাম কী?
উত্তর : মধ্যরেখা
৯৫. মূল মধ্যরেখা কোন শহরের উপর দিয়ে গেছে?
উত্তর : যুক্তরাজ্যের লন্ডন শহরের গ্রিনিচ।
৯৬. মূল মধ্যরেখার মান কত?
উত্তর : ০ডিগ্রী
৯৭. পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোন কত?
উত্তর : ৩৬০ডিগ্রী।
৯৮. প্রতি মিনিট দ্রাঘিমা এক ডিগ্রির কত অংশের সমান?
উত্তর : ১/৬ডিগ্রী অংশের।
৯৯. নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা পরস্পর ছেদ করলে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ কত?
উত্তর : ০ডিগ্রী।
১১৮. কতটি পদ্ধতিতে দ্রাঘিমা নির্ণয় করা যায়?
উত্তর : ২টি, ১ স্থানীয় সময়ের পার্থক্য ২ গ্রিনিচের সময়ের পার্থক্য
১০০. ১০ দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় কত?
উত্তর : ৪ মিনিট।
১০১. গ্রিনিচের সঠিক সময় কোন ঘড়ি থেকে জানা যায়?
উত্তর : ক্রনোমিটার ঘড়ি।
১০২. কোন যন্ত্রের সাহায্যে স্থানীয় সময় নির্ণয় করা যায়?
উত্তর : সেক্সট্যান্ট
১০৩. আমেরিকার প্রমাণ সময় কয়টি?
উত্তর : ৪টি।
১০৪. কানাডার প্রমাণ সময় কয়টি?
উত্তর : ৫টি
১০৫. গ্রিনিচের স্থানীয় সময়কে সমগ্র পৃথিবীর কী সময় ধরা হয়?
উত্তর : প্রমাণ সময়।
১০৬. বাংলাদেশের সময় গ্রিনিচের সময় অপেক্ষা?
উত্তর : +৬ ঘণ্টা
১০৭. বাংলাদেশের মধ্যভাগে কোন রেখা অবস্থিত?
উত্তর : ৯০ডিগ্রী পূর্ব।
১০৮. কোনো স্থানের দ্রাঘিমা এবং এর প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত?
উত্তর : ১৮০ডিগ্রী।
১০৯. আন্তর্জাতিক তারিখ রেখা কোন ভাগের উপর দিয়ে গেছে?
উত্তর : জলভাগ।
১১০. কোন মহাসাগরের উপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা গেছে?
উত্তর : প্রশান্ত মহাসাগর।
১১১. আন্তর্জাতিক তারিখ রেখাটি কত ডিগ্রি পূর্ব ও পশ্চিম দ্রাঘিমা রেখা?
উত্তর : ১৮০ডিগ্রী পূর্ব ও পশ্চিম।
১১২. কোন কোন স্থানের উপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা গেছে?
উত্তর : সাইবেরিয়ার উ. পূর্ব অংশ অ্যালিউসিয়ান, ফিজি ও চ্যাথাম দ্বীপপুঞ্জের উপর।
১১৩. পৃথিবীর আবর্তন গতিকে কোন গতি বলে?
উত্তর : আহ্নিক গতি
১১৪. পরিক্রমণ গতিকে কোন গতি বলে?
উত্তর : বার্ষিক গতি
১১৫. পৃথিবীর পূর্ণ আবর্তনের সময়কে কী বলে?
উত্তর : সৌরদিন
১১৬. কোন গতির ফলে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের পরিবর্তন হয়?
উত্তর : আহ্নিক গতি।
১১৭. জোয়ার ভাটা কেন সংঘটিত হয়?
উত্তর : আহ্নিক গতির ফলে/চাঁদের আকর্ষণে।
১১৮. চাঁদ পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসে কত দিনে?
উত্তর : ২৭ দিন।
১১৯. কোন বিজ্ঞানী কত সালে আহ্নিক গতির প্রমাণ দেন?
উত্তর : ফরাসি বিজ্ঞানী ফুকো, ১৮৫১ সাল।
১২০. আকার অনুসারে শিল্পকে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তর : ৩ ভাগে।
১২১. জাপান কি কি দ্রব্য রপ্তানি করে?
উত্তর : লোহা, ইস্পাত, ইলেকট্রনিক্স সামগ্রী, মোটরগাড়ি, জাহাজ ও বিভিন্ন শিল্পদ্রব্য।
১২২. কোন কোন দ্রব্য জাপান আমদানি করে?
উত্তর : লোহা ও কয়লা।
১২৩. বাংলাদেশের অবস্থান লিখ?
উত্তর : ২০ন৩৪ – ২৬ন৩৮ উ. অক্ষরেখা এবং ৮৮ন০১- ৯২ন৪১ পূর্ব দ্রাঘিমা রেখা।
১২৪. বাংলাদেশের মাঝখান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
উত্তর : কর্কট ক্রান্তি রেখা।
১২৫. বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত?
উত্তর : ১২ নটিক্যাল মাইল।
১২৬. অর্থনৈতিক একান্ত অঞ্চল কত?
উত্তর : ২০০ নটিক্যাল মাইল
১২৭. সামুদ্রিক মালিকানা মহীসোপানের কোন অংশ পর্যন্ত?
উত্তর : শেষ অংশ।
১২৮. ১ নটিক্যাল মাইল = কত কিমি?
উত্তর : ১.৮৫২ কিমি
১২৯. মহীসোপান কত নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত?
উত্তর : ৩৫০ নটিক্যাল মাইল
১৩০. তাজিন ডং (বিজয়) এর উচ্চতা কত?
উত্তর : ১২৩১ মিটার।
১৩১. কোন সময়কে প্লাইস্টোসিনকাল বলে?
উত্তর: ২৫,০০০ বছর পূর্বের।
১৩২. বরেন্দ্র ভূমির মাটি কেমন?
উত্তর : ধূসর ও লাল
১৩৩. বাংলাদেশের নদীর সংখ্যা প্রায় কত?
উত্তর : প্রায় ৭০০।
১৩৪. বাংলাদেশের মোট নদীর দৈর্ঘ্য কত?
উত্তর : ২২,১৫৫ কিমি
১৩৫. কত সালে আন্তর্জাতিক তারিখ রেখা স্থির করা হয়?
উত্তর : ১৮৮৪ সালে।
১৩৬. পদ্মা যমুনার মিলিত স্থানকে কী বলে?
উত্তর: দৌলতদিয়া।
১৩৭. পদ্মা-মেঘনার কোথায় মিল হয়েছে?
উত্তর : চাঁদপুর।
১৩৮. মহানন্দার উপনদী কোনগুলো?
উত্তর : পুনর্ভবা, নাগর, পাগলা, কুলিন, ট্যাংগন
১৩৯. ব্রহ্মপুত্রের উপনদী কোনগুলো?
উত্তর : ধরলা ও তিস্তা
১৪০. ব্রহ্মপুত্রের শাখা নদী কোনগুলো?
উত্তর : বংশী ও শীতলক্ষ্যা
১৪১. যমুনার শাখা নদী কোনটি?
উত্তর : ধলেশ্বরী।
১৪২. ধলেশ্বরীর শাখা নদী কোনটি?
উত্তর : বুড়িগঙ্গা।
১৪৩. বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর কোথায়?
উত্তর : চট্টগ্রামে।
১৪৪. কাপ্তাই বাঁধ কোন নদীর উপর?
উত্তর : কর্ণফুলী
১৪৫. কোন নদীর নাম একটি জেলার নামানুসারে?
উত্তর : ফেনী।
১৪৬. বাংলাদেশের জলবায়ু সাধারণত কেমন?
উত্তর : সমভাবাপন্ন।
১৪৭. বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত?
উত্তর : ২৬.০১ সেলসিয়াস।
১৪৮. বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
উত্তর : ২০৩ সেমি
১৪৯. বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?
উত্তর : সিলেট অঞ্চলে।
১৫০. বাৎসরিক বৃষ্টির কত অংশ বর্ষাকালে হয়?
উত্তর : চার-পঞ্চমাংশ।
১৫১. বাংলাদেশের কোন অঞ্চল গম চাষের জন্য উপযোগী?
উত্তর : উত্তরাঞ্চল
১৫২. বাংলাদেশের কত লোক কৃষি কাজের সাথে জড়িত?
উত্তর : ৪৭.৩০%
১৫৩. বাংলাদেশে কত প্রকার পাট চাষ হয়?
উত্তর : ২ প্রকার।
১৫৪. বাংলাদেশের বনভূমির পরিমাণ কত?
উত্তর : ১৩ ভাগ
১৫৫. শক্তির অন্যতম উৎস কী?
উত্তর : কয়লা
১৫৬. আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা কতটি?
উত্তর : ২৩টি।
১৫৭. শিল্পকারখানায় কাঁচামাল হিসেবে কী ব্যবহৃত হয় কোনটি?
উত্তর : প্রাকৃতিক গ্যাস।
১৫৮. বর্তমানে কাগজের কল কয়টি আছে?
উত্তর : ৬টি।
১৫৯. বোর্ড মিল ও নিউজপ্রিন্ট কারখানা কয়টি?
উত্তর : ৪টি ও ১টি
১৬০. হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক?
উত্তর : চীনা
১৬১. তিনি কত সালে বাংলাদেশে আসেন?
উত্তর : সপ্তম শতাব্দী।
১৬২. তিনি বাংলাদেশকে কী বলেন?
উত্তর : A seeping beauty emerging from mists & water.
১৬৩. মিটারগেজ কী?
উত্তর : ১ মি. প্রস্থ রেলপথ।
১৬৪. ব্রডগেজ কী?
উত্তর : ১.৬৮ মি. প্রস্থ রেলপথ।
১৬৫. বাংলাদেশে কয়টি রেলস্টেশন আছে?
উত্তর : ৪৪০টি।
১৬৬. বাংলাদেশের সমুদ্রবন্দর কয়টি?
উত্তর : ২টি
১৬৭. বাংলাদেশে আন্তর্জাতিক নদী কয়টি?
উত্তর : ৫৭টি।
১৬৮. শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি?
উত্তর : টাইটান
১৬৯. সূর্য কি?
উত্তর : নক্ষত্র
১৭০. চাঁদ কী?
উত্তর : উপগ্রহ
১৭১. সিন্ধু নদীর গিরিখাতটি কত মি. গভীর?
উত্তর : ৫১৮ মি.
১৭২. গ্যান্ড কালিয়ান কী?
উত্তর : গিরিখাত
১৭৩. এটি কত মি. বিস্তৃত?
উত্তর : ১৩৭-১৫৭ মি.
১৭৪. এটি কত মি. গভীর?
উত্তর : ২.৪ মি.
১৭৫. জনসংখ্যা বণ্টনের প্রভাবক কয়ভাগে বিভক্ত?
উত্তর : ২ ভাগে।
১৭৬. আবহাওয়া ও জলবায়ুর উপাদান কী কী?
উত্তর : বায়ুর তাপ, চাপ, বায়ু প্রবাহ, আদ্রতা ও রারিপাত।
১৭৭. বারিমণ্ডলের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : Hydrosphere
১৭৮. উন্মুক্ত বিস্তীর্ণ জলরাশিকে কী বলে?
উত্তর: মহাসাগর
১৭৯. রাবিমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ জলরাশিকে কী বলে?
উত্তর : মহাসাগর
১৮০. মহাসাগর অপেক্ষা স্বল্প আয়তন বিশিষ্ট জলরাশিকে কী বলে?
উত্তর : সাগর
১৮১. কীসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা যায়?
উত্তর : শব্দ তরঙ্গ।
১৮২. শব্দ তরঙ্গ প্রতি সেকেন্ডে পানির মধ্য দিয়ে কত মিটার যায়?
উত্তর : ১,৪৭৫ মিটার।
১৮৩. কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা যায়?
উত্তর : ফ্যাদোমিটার।
১৮৪. মহীসোপানের গড় প্রশস্ততা কত?
উত্তর : ৭০ কিমি
১৮৫. মহীঢাল কত কিমি প্রশস্ত?
উত্তর : ১৬-৩২ কিমি
১৮৬. পৃথিবীর গভীরতম খাতের নাম কী?
উত্তর : ম্যারিয়ানা খাত
১৮৭. সমুদ্র স্রোতের প্রধান কারণ কী?
উত্তর : বায়ুপ্রবাহ
১৮৮. ২০৫০ সালে পৃথিবীর জনসংখ্যা কত দাঁড়াবে?
উত্তর : ৯ বিলিয়নের উপরে।
১৮৯. পৃথিবীর প্রাথমিক পর্যায় কত?
উত্তর : সুদূর অতীত থেকে ১৬৫০ খ্রি.
১৯০. কোন সময়কে মাধ্যমিক পর্যায় বলা হয়?
উত্তর : ১৬৫০-১৯০০ সাল।
১৯১. সাম্প্রতিক পর্যায়ভুক্ত সময় কত?
উত্তর : ১৯০০ বর্তমান।
১৯২. শিশু কারা?
উত্তর : ০-১৮ বছর বয়সী।
১৯৩. আকার অনুসারে শিল্পকে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তর : ৩ ভাগে।
১৯৪. জনসংখ্যার ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায়?
উত্তর : মোট জনসংখ্যা, মোট ভূমির আয়তন
১৯৫. বর্তমানে (মার্চ, ২০১১)বাংলাদেশের জনসংখ্যা কত?
উত্তর : ১৪.৯৭ কোটি।
১৯৬. প্রতি বর্গ কিমি জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তর : ১,০১৫ জন।
১৯৭. বাংলাদেশ কোন অঞ্চলের অন্তর্ভুক্ত?
উত্তর : দ্রুত বর্ধিষ্ণু
১৯৮. বিশ্বের জনসংখ্যার কত ভাগ শহরে বসবাস করে?
উত্তর : ৪০%।
১৯৯. বাংলাদেশে জনপ্রতি কৃষিজমির পরিমাণ কত?
উত্তর : ০.০৫ একর।
২০০. মানুষের দৈনিক গড়ে কত গ্যালন পানি প্রয়োজন?
উত্তর : ৭ গ্যালন
২০১. ঢাকা শহরে দিনে কয় টন বর্জ্য নিচু খোলা জায়গায় ফেলা হয়?
উত্তর : ৯০০ টন।
২০২. মহাদেশীয় ভূত্বকের কত ভাগ পাললিক শিলা?
উত্তর : ৭৫ ভাগ।
২০৩. পামীর মালভূমিতে কত সালে ভূপাতের ফলে কোথায় ভূমিকম্প হয়?
উত্তর : ১৯১১ সাল, তুরস্কে।
২০৪. দিবং নদীর গতি পরিবর্তিত হয় কত সালে?
উত্তর : ১৯৫০ সালে।
২০৫. Tsunami কোন শব্দ? এর অর্থ কী?
উত্তর : জাপানি, পোতাশ্রয়ের ঢেউ।
২০৬. Tsunami কে আরও কী নামে অভিহিত করা হয়?
উত্তর : Wave of train.
২০৭. প্রবহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কী বলে?
উত্তর : দোয়াব।
২০৮. যমুনা নদীর উপনদী কোনটি?
উত্তর : তিস্তা ও করতোয়া।
২০৯. নদী উপত্যকার গুলদেখাকে কী বলে?
উত্তর: নদীগর্ভ।
২১০. পৃথিবীর অন্যতম বৃহৎ গিরিখাত কোনটি?
উত্তর : সিন্ধু নদের গিরিখাত।
২১১. সেন্ট লরেন্স নায়াগ্রা জলপ্রপাত কোথায়?
উত্তর : উত্তর আমেরিকা।
২১২. ব-দ্বীপকে ইংরেজিতে কী বলে?
উত্তর : Delta
২১৩. সমগ্র ভূমিরূপ কয়টি ভাগে বিভক্ত ও কী কী?
উত্তর : ৩টি, পর্বত, মালভূমি ও সমভূমি।
২১৪. পর্বত কয় প্রকার?
উত্তর : ৪ প্রকার।
২১৫. ভঙ্গিল পর্বতগুলোর নাম লিখ?
উত্তর : হিমালয়, আল্পস, রকি।
২১৬. ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর : ভাঁজ।
২১৭. আগ্নেয় পর্বতের উদাহরণ দাও।
উত্তর : ভিসুভিয়াস, কিলিমানজারো, ফুজিয়ামা।
২১৮. ল্যাকোলিথ পর্বত কোনটি?
উত্তর : USA ল্যাকোলিথ।
২১৯. সমভূমি কত প্রকার ও কি কি?
উত্তর : ২ প্রকার, ক্ষয়জাত ও সঞ্চয়জাত।
২২০. বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ কত?
উত্তর : ৭৮.০২ ও ২০.৭১%
২২১. বায়ুমণ্ডলের স্তর কয়টি?
উত্তর : ৬টি।
২২২. কোনগুলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান?
উত্তর : বায়ুর তাপ, চাপ, প্রবাহ, আদ্রতা ও বারিপাত।

আবিষ্কার + আবিষ্কৃত

১। Internet আবিষ্কৃত হয় 1969 সালে। ২। Email আবিষ্কৃত হয়1971 সালে। ৩। Hotmail আবিষ্কৃতহয়1996সালে। ৪। Google আবিষ্কৃত হয়1998 সালে। ৫। Facebook আবিষ্কৃত হয় 2004 সালে। ৬। Youtube আবিষ্কৃত হয়2005 সালে। ৭। Twitter আবিষ্কৃত হয় 2006 সালে। ৮। বিশ্বে ইন্টারনেট চালু হয়- ১৯৬৯সালে ৯। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় ১৯৯৩ সালে। ১০। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় ১৯৯৬ সালে। ১১। বাংলাদেশে 3g চালু হয় 14 OCTOBER, 2012 ১২। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার "IBM-1620 যা স্থাপিত হয়বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে১৯৬৪সালে ১৩। ২১ মে ২০০৬ সালে কক্সবাজারের ঝিলংজা তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্তহয়। ১৪। এক্স-রে আবিষ্কার করেন কে? উত্তর : রনজেন। ১৫। বেতার যন্ত্র আবিষ্কার করেন কে? উত্তর : মার্কিনী। ১৬। ক্যালকুলেটর আবিষ্কার করেন কে? উত্তর : চার্লস ব্যাবেজ ১৭। কম্পিউটার আবিষ্কার করেন কে? উত্তর : আইকেন। ১৮। অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে? উত্তর : লিউয়েন হুক। ১৯। উড়োজাহাজ আবিষ্কার করেন কে? উত্তর : রাইট ব্রাদারস। ২০। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কে? উত্তর : টমাস আলভা এডিসন। ২১। রকেট ইঞ্জিন আবিষ্কার করেন কে? উত্তর : রবার্ট গডার্ড। ২২। সেফটি রেজার আবিষ্কার করেন কে? উত্তর : কিংসি জিলেট। ২৩। আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার করেন কে? উত্তর : আলবার্ট আইনস্টাইন

আবিষ্কার + আবিষ্কৃত

১। Internet আবিষ্কৃত হয় 1969 সালে। ২। Email আবিষ্কৃত হয়1971 সালে। ৩। Hotmail আবিষ্কৃতহয়1996সালে। ৪। Google আবিষ্কৃত হয়1998 সালে। ৫। Facebook আবিষ্কৃত হয় 2004 সালে। ৬। Youtube আবিষ্কৃত হয়2005 সালে। ৭। Twitter আবিষ্কৃত হয় 2006 সালে। ৮। বিশ্বে ইন্টারনেট চালু হয়- ১৯৬৯সালে ৯। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় ১৯৯৩ সালে। ১০। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় ১৯৯৬ সালে। ১১। বাংলাদেশে 3g চালু হয় 14 OCTOBER, 2012 ১২। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার "IBM-1620 যা স্থাপিত হয়বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে১৯৬৪সালে ১৩। ২১ মে ২০০৬ সালে কক্সবাজারের ঝিলংজা তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্তহয়। ১৪। এক্স-রে আবিষ্কার করেন কে? উত্তর : রনজেন। ১৫। বেতার যন্ত্র আবিষ্কার করেন কে? উত্তর : মার্কিনী। ১৬। ক্যালকুলেটর আবিষ্কার করেন কে? উত্তর : চার্লস ব্যাবেজ ১৭। কম্পিউটার আবিষ্কার করেন কে? উত্তর : আইকেন। ১৮। অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে? উত্তর : লিউয়েন হুক। ১৯। উড়োজাহাজ আবিষ্কার করেন কে? উত্তর : রাইট ব্রাদারস। ২০। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কে? উত্তর : টমাস আলভা এডিসন। ২১। রকেট ইঞ্জিন আবিষ্কার করেন কে? উত্তর : রবার্ট গডার্ড। ২২। সেফটি রেজার আবিষ্কার করেন কে? উত্তর : কিংসি জিলেট। ২৩। আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার করেন কে? উত্তর : আলবার্ট আইনস্টাইন

উপমহাদেশে নোবেল বিজয়ীদের নাম মনে রাখার টেকনিক

ছন্দ : রবী রমনকে বলল খোরানা আর সালাম তেরেসার সাথে কি করে। জবাবে অমর্ত্য সেন হেসে বলল সবই ভাই ইউনুছ জানে। এখন মিলিয়ে নিন ।
১। রবীন্দ্র নাথ ঠাকুর – সাহিত্যে (১৯১৩),
২। চন্দ্রশেখর ভেঙ্গটরমন – পদার্থে (-১৯৩০ ),
৩। হরগোবিন্দ খোরানা-চিকিৎসায় -১৯৬৮,
৪। আব্দুস সালাম – পদার্থে – ১৯৭৯,
৫। মাদার তেরেসা – -শান্তিতে (১৯৭৯),
৬। অমর্ত্য সেন – -অর্থনীতিতে-১৯৯৮,
৭। ড .মো: ইউনুছ – -শান্তিতে-২০০৬।
এগুলোর সাথে যোগ করতে হবে
৯। মালালা
১০। কৈলাস সত্যার্থী

মুক্তিযোদ্ধাদের খেতাব নিয়ে কিছু গুরুত্বপূর্ন তথ্য

¤¤ খেতাবপ্রাপ্ত মোট মুক্তিযোদ্ধার সংখ্যা- ৬৭৭ জন
¤¤ বীরশ্রেষ্ঠ- ৭ জন
¤¤ বীর উত্তম- ৬৯ জন
¤¤ বীর বিক্রম- ১৭৫ জন
¤¤ বীর প্রতীক- ৪২৬ জন
¤¤ খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা- ২ জন (সেতারা বেগম ও তারামন বিবি)
¤¤ খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী নাগরিক- ডব্লিউ. এ. এস. ওডারল্যান্ড (অস্ট্রেলিয়া)
¤¤ খেতাবপ্রাপ্ত একমাত্র উপজাতি মুক্তিযোদ্ধা- ইউকে চিং মারমা
¤¤ খেতাবপ্রাপ্ত সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা- শহিদুল ইসলাম (১২ বছর)

বাংলাদেশে আঘাত আনা সব ঘুর্ণিঝড় - এক নজরে দেখেনিন

♦ রোয়ানুঃ “রোয়ানু ” শব্দটি মালদ্বীপ থেকে এসেছে; যার অর্থ নারকেলের ছোবড়া থেকে সৃষ্ট পাকানো দড়ি। ঘুর্ণিঝড় রোয়ানু সর্বপ্রথম ১৯ মে ২০১৬ শ্রীলংকাতে আঘাত হানে এবং বাংলাদেশে আঘাত হানে ২১ মে ২০১৬। এর গতিবেগ ছিল ১০০ কিঃমিঃ। তবে উপকুলে গতিবেগ ছিল ৬০ – ৮০ কিঃমিঃ।
♦ আইলাঃ মালদ্বীপের আবহাওয়াবিদরা ঘুর্ণিঝড় “আইলা “র নামকরণ করেন। এর অর্থ ডলফিন বা শুশুক জাতীয় প্রাণি। নামটি এই ঘুর্নিঝরের জন্য নির্ধারন করেন জাতিসংঘের এশিয়া প্যাসিফিক অঞ্চলের আবহাওয়াবিদদের সংস্থা ইউএন এস্কেপ। এটি বাংলাদেশে আঘাত হানে ২৫ মে ২০০৯।
♦নার্গিসঃ এটি ফারসি ভাষার শব্দ। ঘুর্ণিঝড় “নার্গিস ” অর্থ ফুল। উত্তর ভারত মহাসাগরে সৃষ্টি হওয়া এই ঘুর্নিঝড়টি ২০০৮ সালের ৩মে বার্মার উপকুলে আঘাত হানে।
♦ সিডরঃ “সিডর ” একটি সিংহলী ভাষার শব্দ। এর অর্থ চোখ। এ ঘুর্ণিঝড়ের আরেক নাম ট্রপিক্যাল সাইক্লোন। বাংলাদেশ সরকার এটিকে জাতীয় দূর্যোগ বলে ঘোষণা করেছেন। এটি আঘাত হানে ১৫ নভেম্বর ২০০৭।
♦রেশমিঃ এর অর্থ কোমল, মোলায়েম। এটি আঘাত হানে ২৬ অক্টোবর ২০০৮।
♦ ওয়ার্ডঃ এর অর্থ ফুল। এটি আঘাত হানে ২০০৯ সালে।
♦ বিজলীঃ এটি আঘাত হানে ১৯ এপ্রিল ২০০৯।
♦ মহাসেনঃ এটি আঘাত হানে ১৬ মে ২০১৩।
★রোয়ানু:এর অর্থ "নারিকেলের চোপড়া দিয়ে তৈরি দড়ি।এটি ২০১৫ সালে আঘাত হানে। ★কোমেন:অর্থ বিস্ফারণ ঘটায় এমন দ্রব্য।এটিও ২০১৫ সালে আঘাত হানে। ★মোরা:এটি ২০১৭ সালে আঘাত হানে সমুদ্র উপকূলীয় এলাকায়।

মানবদেহ নিয়ে ৬৯ টি প্রশ্ন চাকরি, বিসিএসসহ যেকোন ভর্তি প্রস্তুতির জন্য

১/আদি প্রাণী –এ্যামিবা ।
২/ মানুষের হাড়ের সংখ্যা – ২০৬ টি ।
৩/ মানুষের ক্রোমোজোম সংখ্যা – ২৩ জোড়া বা ৪৬ টি
৪/ মানবদেহে মোট কশেরুকা – ৩৩ টি ।
৫/ মানবদেহে হৃদপিন্ডের প্রকোষ্ঠ সংখ্যা – ৪ টি ।
৬/ ভিটামিন এ এর অভাবে – রাতকানা রোগ হয় ।
৭/ রক্ত সংবহন তন্ত্র আবিস্কার করেন – উইলিয়াম হার্ভে ।
৮/ রক্তের গ্রুপ আবিস্কার করেন – কার্ল্যান্ড স্টীনার ।
৯/ রক্তের সার্বজনীন গ্রহীতা – ‘AB’ গ্রুপ ।
১০/ রক্তের সার্বজনীন দাতা – ‘O’ গ্রুপ ।
১১/ রক্তে হিমোগ্লোবিন কমে গেলে – রক্ত শুন্যতা সৃষ্টি হয়
১২/ ডায়াবেটিস রোগ হয় – ইনসুলিনের অভাবে ।
১৩/ হৃদপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানোকে বলে – এনজিওপ্লাস্ট ।
১৪/মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে – কার্বন-ডাই-অক্সাইড ।
১৫/ ডায়াবেটিস রোগির রক্তে বৃদ্ধি পায় – গ্লুকোজ ।
১৬/ ক্লোনিং পদ্ধতিতে প্রথম জন্মগ্রহণকারী প্রাণীর নাম – ডলি ।
১৭/ পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায় – রেনিন ।
১৮/ ঝিনুকের প্রদাহের ফল – মুক্তা ।
১৯/ মস্তিষ্কের রক্তক্ষরণ ও রক্ত বাঁধাকে বলে – স্ট্রোক ।
২০/ নাড়ীর স্পন্দন প্রবাহিত হয় – ধমণীর মধ্য দিয়ে ।
২১/ সর্বাধিক স্নেহজাতীয় খাদ্য পাওয়া যায় – দুধে।
২২/ ব্যাকটেরিয়া কর্তৃক সৃষ্ট রোগ – কলেরা, টায়ফয়েড, যক্ষা
২৩/ এইডস একটি – ভাইরাস ঘটিত রোগ ।
২৪/ বাংলাদেশের একজন পূর্ন বয়স্ক ব্যক্তির প্রতিদিনের শক্তি প্রয়োজন – ২৮০০ ক্যালোরি ।
২৫/ শব্দ দুষনের ফলে সৃষ্টি হয় – উচ্চ রক্তচাপ ।
২৬/ ব্যাকটেরিয়া কোষ বিভাজন ঘটায় – অামাইটোসিস প্রক্রিয়ায় ।
২৭/ মানুষের মস্তিস্কের ওজন – ১.৩৬ কেজি ।
২৮/ মানবদেহে প্রতিদিন পানির প্রয়োজন – ৪-৫ লিটার ।
২৯/ হৃদপিন্ডের সংকোচন ও প্রসারণকে যথাক্রমে বলে – সিস্টোল ও ডায়াস্টোল ।
৩০/ প্রজননে সাহায্য করে – ভিটামিন ‘ই’ ।
৩১/ DNA এর মূল মজ্জাকে সুবিন্যাস্ত করাকে বলে – জিন থেরাপি ।
৩২/ DNA এর অর্থ ডি অক্সিরাইবো নিউক্লিক এসিড ।
৩৩/ জিনতত্ত্বের জনক – মেন্ডেল ।
৩৪/ হিমোফিলিয়া একটি – বংশগত রোগ ।
৩৫/ হারের মধ্যে পানি থাকে – ৪০-৪৫ % ।
৩৬/ অন্ত্র দুই প্রকার – ১) ক্ষুদ্রান্ত ও ২) বৃহদান্ত ।
৩৭/ জীবিত কোষের মধ্যে তৈরী হয় – এনজাইম ।
৩৮/ এনজাইম কাজ করে মূলত – অনুঘটক হিসাবে ।
৩৯/ রক্ত এক প্রকার – যোজক কলা ।
৪০/ রক্ত দুই প্রকার উপাদান দিয়ে গঠিত – ১) রক্ত রস ও ২) রক্ত কনিকা ।
৪১/ পূর্ণ বয়স্ক মানুষের হৃদস্পন্দন প্রতি মিনিটে – ৭২ বার ।
৪২/ রেচন অঙ্গগুলি হলো – ত্বক, ফুসফুস, যকৃত ও বৃক্ক ।
৪৩/ প্রধান রেচন অঙ্গ – বৃক্ক (প্রায় ৭৫% নিষ্কাষন করে)।
৪৪/ বৃক্ক দেখতে অনেকটা – সীমের বীজের মতো ।
৪৫/ পিটুইটারি গ্রন্থকে বলে – রাজ গ্রন্থি ।
৪৬/ পুংজনন গ্রন্থিতে পাওয়া যায় – টেস্টোসটেরন ।
৪৭/ স্ত্রীজনন গ্রন্থিতে পাওয়া যায় – ইস্ট্রোজেন ।
৪৮/ ত্বক তিনটি স্তর দিয়ে গঠিত – ১)বহি:ত্বক, ২) ডার্মিস ও ৩) হাইপোডার্মিস ।
৪৯/ কঙ্কালতন্ত্রের রোগ – রিকেটস, গেঁটে বাত ।
৫০/ পরিপাক তন্ত্রের রোগ – আমাশয়, গ্যাস্টাইটিস ।
৫১/ রক্ত সংবহন তন্ত্রের রোগ – রক্তচাপ, হার্ট এ্যাটাক, স্ট্রোক, বাতজ্বর, রক্ত শুন্যতা ।
৫২/ শ্বসন তন্ত্রের রোগ – নিউমোনিয়া, যক্ষা, ব্রঙ্কাইটিস ।
৫৩/ দীর্ঘজীবী প্রাণী – নীল তিমি (প্রায় ৫০০ বছর) ।
৫৪/ সবচেয়ে বড় স্থলচর প্রাণী – আফ্রিকার হাতি ।
৫৫/ সবচেয়ে বড় জলচর প্রাণী – নীল তিমি ।
৫৬/ সবচেয়ে বড় সরীসৃপ – কুমির ।
৫৭/ সবচেয়ে দ্রুততম পশু – চিতাবাঘ (ঘন্টায় ৪৫ মাইল)
৫৮/ সবচেয়ে দ্রুততম পাখি – সুইফ্ট (ঘন্টায় ২০০ মাইল) । ৫৯/ আরশোলার হৃদপিন্ডের প্রকোষ্ট – ১৩ টি ।
৬০/ মানুষের হৃদপিন্ডের প্রকোষ্ট – ৪ টি ।
৬১/ হাঙ্গরের হৃদপিন্ডের প্রকোষ্ট – ৩ টি ।
৬২/ তেলাপোকার রক্তের রং – বর্ণহীন ।
৬৩/ মাছ পানিতে ভাসা নিয়ন্ত্রণ করে – দেহের ভেতরের বায়ু থলির বাতাস কমিয়ে বাড়িয়ে ।
৬৪/ সবচেয়ে লম্বা ও ভারী সাপ – আনাকোন্ডা ।
৬৫/ স্বাদু পানির সবচেয়ে ক্ষুদ্র মাছ – ডুয়ার্ফ পিগমী গোবী
৬৬/ সাপ শুনতে পায় – জিহ্বার সাহায্যে ।
৬৭/ রাজ কাকড়ার অপর নাম – লিমুলাস ।
৬৮/ সমুদ্রে তেল অপসারণের জন্য ব্যবহৃত হয় – সুপার বাগ বা মাইক্রোবিয়াল ইনক্যকট্যান্ট ।
৬৯/ কুকুর পাগল হয়ে থাকে – জলাতংক রোগ হলে ।

রবিঠাকুরের১২ টি উপন্যাস -মুখস্ত নয় গল্পটি মনে রাখুন→ -

‪#‎করুণা‬ করে আমাকে ‪#‎বউঠাকুরানীর‬ হাটে পৌঁছে দিও, সেখানে হয়ত ‪#‎রাজর্ষি‬ কে খুঁজে পাব, আগামী মাসে তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্ত ‪#‎নৌকাডুবি‬ র ফলে তার সাথে আমার সমস্ত ‪#‎যোগাযোগ‬ বন্ধ হয়ে যায়,আমি এখন তার ‪#‎চোখেরবালি‬ , আমার ‪#‎দুইবোন‬ আর ভাই ‪#‎গোরা‬ কে অনেক খুঁজেছি - পাইনি,অবশেষে জীবনের ‪#‎চারঅধ্যায়‬ পেরিয়ে ‪#‎চতুরঙ্গে‬ র কষাঘাতে ‪#‎মালঞ্চে‬ বসে লিখছি ‪#‎শেষেরকবিতা‬ "

বাংলাদেশের বিভিন্ন গবেষণা/প্রজনন কেন্দ্র

☞ পাট গবেষণা বোর্ড- মানিকগঞ্জ
☞ নদী গবেষণা কেন্দ্র-ফরিদপুর
☞ ইলিশ মাছ গবেষণা কেন্দ্র খুলনা
☞ রাবার গবেষণা বোর্ড- কক্সবাজার
☞ তাঁত গবেষণা বোর্ড- নরসিংদী
☞ চা গবেষণা কেন্দ্র- শ্রীমঙ্গল, সিলেট
☞ ইক্ষু গবেষণা কেন্দ্র- ঈশ্বরদী, পাবনা
☞ ডাল গবেষণা কেন্দ্র- ঈশ্বরদী, পাবনা
☞ গম গবেষণা কেন্দ্র- দিনাজপুর
☞ আম গবেষণা কেন্দ্র- চাঁপাইনবাবগঞ্জ
☞ মসলা গবেষণা কেন্দ্র- বগুড়া
☞ রেশম গবেষণা কেন্দ্র- রাজশাহী
☞ বন গবেষণা কেন্দ্র- চট্টগ্রাম
☞ পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র- খাগড়াছড়ি
☞ ইলিশ মাছ ও নদীর মাছ গবেষণা কেন্দ্র- চাঁদপুর

তথ্যপ্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা

০ গুগল হচ্ছে ~ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক ইন্টারনেট এবং সফটওয়্যার কোম্পানি এবং বিশেষভাবে তাদের গুগল সার্চ ইঞ্জিনের জন্য বিখ্যাত।
০ গুগল প্রতিষ্ঠিত হয় ~ ৪ সেপ্টেম্বর ১৯৯৮ (মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া)
০ গুগলের প্রতিষ্ঠাতা হলো ~ ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন।
০ গুগলের সদর দপ্তর বা প্রধান কার্যালয় ~ যুক্তরাষ্টের ক্যালিফোর্নিয়ায়।
০ গুগলের বর্তমান পরিচালক ~ এরিক স্মিট।
০ গুগলের মূলমন্ত্র ~ বিশ্বের তথ্য সন্নিবেশিত করে তাকে সবার জন্য সহজলোভ্য করে দেয়া।
০ গুগলের অপ্রতিষ্ঠানিক মূলমন্ত্র হলো ~ Don't + be evil
০ মুক্ত অপারেটিং সফটওয়্যার অ্যান্ড্রয়েড এর উদ্ভাবক ~ অ্যান্ডি রুবিন ও রিচ মিনার। (২০০৩ সালে)
০ গুগল মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড কিনে নেয় ~ ১৭ অাগস্ট ২০০৭ সালে।
০ গুগল প্লাস ~ সামাজিক নেটওয়ার্কিং সেবা (২৮ জুন ২০১১)
০ Google Buzz ~ সামাজিক যোগাযোগ সেবা (৯ ফেব্রুয়ারী ২০১০)
০ Google Chrome ~ ওয়েব বাউজার
০ Google docx ~ অফিস সুইট।
০ Gmail ~ ইমেইল সেবা (১১ মার্চ ২০০৪)
০ গুগল টক ~ ইনস্ট্যান্ট ম্যাসেজিং এপ্লিকেশন।
০ Picaso ~ ছবি সংগঠিত এবং সম্পাদন করার সফটওয়্যার।
০ Google News ~ সংবাদ সেবা (২০০২)
০ Google e-book ~ ইন্টারনেট বইয়ের সেবা (২০১০)
০ মাইক্রোসফট কর্পোরেশন হলো ~ যুক্তরাষ্ট্রভিকত্তক একটি কম্পিউটার প্রযুক্তি কর্পোরেশন।
০ মাইক্রেসফট প্রতিষ্ঠিত হয় ~ ৪ এপ্রিল ১৯৭৫ ।
০ মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ~ বিল গেটস ও পল অ্যালেন।
০ মাইক্রোসফট কর্পোরশনের প্রধান কার্যালয় ~ রেডমন্ড, ওয়াশিংটন।
০ মাইক্রোসফটের জনপ্রিয় সফটওয়্যার ~ মাইক্রোসফট অপারেটিং সিস্টেম ও মাইক্রোসফট অফিস।
০ ডেভেলপারদের জনপ্রিয় সফটওয়ার হলো ~ মাইক্রেসফট ভিজুয়াল স্টুডিও এবং মাইক্রেসফট এসকিউএল সার্ভার।
০ মাইক্রোসফটের পরিসেবা হলো ~ Microsoft MSNBC Cable Television Network, MSN Internet Portal, Bing
০ মাইক্রোসফট কম্পিউটার হার্ডওয়্যার হলো ~ মাইক্রোসফট মাউস।
০ মাইক্রোসফটের কম্পিউটার হলো ~ এক্সবক্স এমবক্স ৩৬০
০ মাইক্রোসফটের মিডিয়া রুম ~ সেট টপ বক্স।
০ বর্তমানে মাইক্রোসফটের প্রধান ব্যক্তি ~ জন ডাব্লিউ থমসন (চেয়ারম্যান)
০ অাইবিএম এর পূর্ণরূপ ~ International Business Machines Corporation
০ অাইবিএম এর প্রতিষ্ঠাতা ~ থমাস জন ওয়াটসন।
০ অাইবিএম এর সদর দপ্তর ~ অারর্মনক, নিউইয়র্ক।
০ অাইবিএম ব্যাবসা শুরু করে ১৯৫৪ সালে ~ IBM-701 কম্পিউটার এর মাধ্যমে।
০ যুক্তরাষ্টের বৃহত্তম নির্মাতা প্রতিষ্ঠান ~ অাইবিএম।
০ আইবিএম প্রতিষ্ঠিত হয় ~ ১৬ জুন ১৯১১।
০ অাইবিএম ক্ম্পোনির প্রতিষ্ঠাকালীন নাম ছিল ~ Computing Tabulating Recording Company
০ CTR গঠিত হয় ~ তিনটি কোম্পানি নিয়ে।
০ CTR এর নাম পরিবর্তন করে IBM রাখা হয় ~ ১৯২৪ সালে।
০ IBMNM হলো ~ IBM Network Management
০ অ্যাপল হলো ~ একটি মার্কিন কম্পিউটার নির্মাণকারী প্রতিষ্ঠান।
০ অ্যাপল প্রতিষ্ঠানটির প্রাথমিক নাম ছিল ~ অ্যাপল কম্পিউটার ইনকর্পোরেশন।
০ অ্যাপোল হলো ~ একটি পার্সোনাল কম্পিউটার।
০ অ্যাপলের প্রতিষ্ঠাতা ~ স্টিভ জব, ওজনিয়াক ও রোনান্ড ওয়েন মিলে।
০ অ্যাপল কম্পিউটার বাজারে অাসে ~ ১ জলাই ১৯৭৬।
০ অ্যাপলের প্রথম কম্পিউটার হলো ~ অ্যাপল-১।
০ ইন্টেল হলো ~ মার্কিন যুক্তরাষ্টের প্রযুক্তি কোম্পানি।
০ ইন্টেল প্রতিষ্ঠিত হয় ~ ১৮ জুলাই ১৯৬৮ সালে।
০ ইন্টেলের প্রতিষ্ঠাতা ~ গর্ডন ই মুর ও রবাট নয়েচ।
০ ইন্টেল প্রথম বাণিজ্যিক প্রসেসর তৈরি করে ~ ১৯৭১ সালে।

জেনে নিন কিছু ফোবিয়া বা ভীতির নাম

¤¤ সোস্যালফোবিয়া- সামাজিক হেনস্তাভীতি ¤¤ অফিডিওফোবিয়া- সাপভীতি ¤¤ সাইনোফোবিয়া- কুকুরভীতি ¤¤ এরোফোবিয়া- উড্ডয়নভীতি ¤¤ ক্লাসট্রোফোবিয়া- আবদ্ধ বা সংকীর্ন স্হানে আটকে মরার ভয় ¤¤ হাইড্রোফোবিয়া- জলভীতি ¤¤ আর্সনফোবিয়া- আগুনভীতি ¤¤ এন্ড্রোফোবিয়া- মেয়েদের পুরুষভীতি ¤¤ গ্লসোফোবিয়া- জনগনের সামনে দাড়িয়ে বক্তব্য প্রদানের ভীতি ¤¤ অটোফোবিয়া- একাকীত্বের ভীতি ¤¤ এস্ট্রোফোবিয়া- বজ্রপাতভীতি ¤¤ এক্সামফোবিয়া- পরীক্ষাভীতি ¤¤ এগোরাফোবিয়া- জনগনের মুখোমুখি হবার ভীতি ¤¤ এনাক্লোফোবিয়া- ভীড়ভীতি ¤¤ সুরিফোবিয়া- ইঁদুরভীতি

বাংলাদেশের বিল‬,হাওর,বাওর

  • ‪‎আড়িয়াল‬ বিল অবস্থিত – মুন্সিগঞ্জে
  • ‪ ‎ চলন‬ বিলের মধ্য দিয়ে প্রবাহিত নদি – আত্রাই
  • ‪ ‎বাংলাদেশের‬ ‘পশ্চিমা বাহিনীর নদী’ বলা হয় – বিল ডাকাতিয়াকে
  • ‪ ‎ টাঙ্গুয়ার‬ হাওর অবস্থিত – সুনামগঞ্জে
  • বাংলাদেশের সর্বোচ্চ স্বাদু পানির হৃদ – বগা লেক (বান্দরবান)
  • ‪ ‎ দেশের‬ দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক – মহামায়া (চট্টগ্রাম)
  • বাংলাদেশের বৃহত্তম বিল – চলন বিল
  • বাংলাদেশের মিঠাপানিত মাছের প্রধান উৎস – চলন বিল
  • ‪ ‎ বিল‬ ডাকাতিয়া অবস্থিত – খুলনা জেলার ডুমুরিয়ায়
  • ‪ ‎ তামাবিল‬ অবস্থিত – সিলেটে
  • ‪ ‎ চট্টগ্রামের‬ পাহাড়তলীতে অবস্থিত – ফয়’স লেক
  • বাংলাদেশের সর্ববৃহৎ হাওর – হাকালুকি হাওর
  • ‪ ‎ বিশ্বের‬ বৃহত্তম সমুদ্র সৈকত – কক্সবাজার সমুদ্র সৈকত
  • ‪ ‎ যে‬ সমুদ্র সৈকতে সূর্যোদয় ও সুর্যাস্ত দেখা যায় – কুয়াকাটা সমুদ্র সৈকত
  • বাংলাদেশের সমুদ্র সৈকত দুটি – চট্টগ্রাম ও মংলা
  • ‪ ‎ পাথর‬ সমৃদ্ধ ‘ইনানি বিচ’ অবস্থিত – কক্সবাজারে
  • ‪ ‎ কুয়াকাটা‬ সমুদ্র সৈকতকে বলা হয় – সাগর কন্যা
  • ‪ ‎ চট্টগ্রাম‬ সমুদ্র বন্দর অবস্থিত – কর্ণফুলী নদীর তীরে
  • ‪ ‎ কাপ্তাই‬ হৃদ অবস্থিত – রাঙামাটিতে
  • ‪ ‎ মংলা‬ সমুদ্র বন্দর অবস্থিত – পশুর নদীর তীরে
  • কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকে বলে – ভেঙ্গী ভ্যালী
  • ‪ ‎ হালদা‬ ভ্যালি অবস্থিত – খাগরাছড়িতে
  • ‘বলিশিরা ভ্যালি’ অবস্থিত – মৌলভিবাজার জেলায়
  • ‘নাপিত খালি ভ্যালি’ অবস্থিত – কক্সবাজার
  • দেশের সবচেয়ে বড় দীঘি – রামসাগর (দিনাজপুর)
  • ‘দূর্গা সাগর’ অবস্থিত – মাধবপাশা, বরিশাল
  • ‪ ‎ মূ্হুরির‬ চর অবস্থিত – পরশুরাম, ফেনী
  • ‪ ‎ দুবলার‬ চর অবস্থিত – সুন্দরবনের দক্ষিণে
  • ‪ ‎ পাটনি‬ চর অবস্থিত – সুন্দরবন
  • ‪ ‎ চর‬ মানিক ও চর জব্বার – ভোলা
  • চর কুকরি মুকরি অবস্থিত – ভোলা
  • চর নিউটন অবস্থিত – ভোলা
  • চর আলেকজেন্ডার অবস্থিত—রামগতি, লক্ষীপুর
  • উড়ির চর অবস্থিত – সন্দ্বীপ, চট্টগ্রাম
  • সোনাদিয়া দ্বীপ বিখ্যাত – সামুদ্রিক মাছ শিকারের জন্য
  • বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ – সেন্টমার্টিন
  • শীতল ঝর্নার পাহাড় আছে – হিমছড়িতে
  • মৌলভিবাজার জেলার বড়লেখায় অবস্থিত – মাধবকুন্ডু জলপ্রপাত
  • গরম পানির ঝরনা অবস্থিত – সীতাকুন্ড পাহাড়ে
  • বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম – ভোলা
  • দেশের বৃহত্তম ব-দ্বীপ – সুন্দরবন
  • মনপুরা দ্বীপ অবস্থিত – ভোলা জেলায়
  • কালা পাহাড় বা পাহাড়ের রাণী বলা হয় – চিম্বুক পাহাড়কে
  • বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ – মহেশখালী
  • দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত – হাঁড়িয়াভাঙ্গা নদীর মোহনায়, সাতক্ষীরা
  • চিম্বুক পাহাড় অবস্থিত – বান্দরবান
  • নিঝুম দ্বীপ অবস্থিত – মেঘনার মোহনায়, নোয়াখালী
  • চন্দ্রনাথ পাহাড় অবস্থিত – সীতাকুন্ডে

ডাক যোগাযোগ বিষয়ক সাধারণ জ্ঞান !!

√ বাংলাদেশের প্রথম ডাকটিকিট প্রকাশিত হয়- ২০ জুলাই , ১৯৭১ √ প্রথম ডাকটিকিটে ছবি ছিল- বাংলাদেশের মানচিত্রের √ স্বাধীনতার পর স্বাধীন বাংলাদেশে প্রথম ডাকটিকিট প্রকাশিত হয়- ২১ ফেব্রুয়ারি ১৯৭২ √ স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটের ডিজাইনার ছিলেন- বিমান মল্লিক √ স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে ছবি ছিল- বাংলাদেশের মানচিত্র √ ১৯৭২ সালের ২৬ মার্চ প্রকাশিত ডাকটিকিটে ছিল- আগুনের ফুলকি √ বাংলাদেশে পোস্ট কোড চালু হয়- ১৯৮৬ সালে √ স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকঘর- চুয়াডাঙায় √ ডাক বিভাগের মনোগ্রাম- একজন ধাবমান রানারের কাঁধে চিঠির ব্যাগ ঝোলানো, হাতে একটা বল্লম,মাথায় প্রজ্বলিত লণ্ঠন √ ডাক বিভাগের শ্লোগান- সেবাই আদর্শ √ ডাক বিভাগের সদর দপ্তর- ঢাকায় √ ডাক যাদুঘর- ঢাকার জিপিওতে √ একমাত্র পোস্টাল একাডেমি- রাজশাহীতে √ GEP চালু হয়- ১৯৮৪ √ EPP চালু হয়- ২০০০ √ ডাক যোগাযোগ নেই- ইসরায়েলের সঙ্গে

ক্রিকেট খেলা

1.ক্রিকেট খেলার জন্ম কোথায়? Ans.ইংল্যান্ডে 2.ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নাম কি? Ans..ICC 3.ICC প্রতিষ্টিত হয় কখন? Ans.১৯০৯ 4.ICC এর বর্তমান সদস্য দেশ কয়টি Ans.১০৬টি 5.১৯৯৭ সালে ICC চ্যাম্পিয়ন কোন দেশ? Ans.বাংলাদেশ 6.টেস্ট ক্রিকেট শুরু হয় কবে Ans.১৮৭৭ 7.টেস্ট এবং ওয়ানডে মিলে সর্বোচ্ছ উইকেট শিকারী কে? Ans.মুরালিধরন(শ্রীলংকা) 8.টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে শততম শতক করেন কে? Ans.শচীন টেন্ডুলকার(ভারত) 9.টেস্ট ক্রিকেটের ১৩৬ বছরের ইতিহাসে এক ম্যাচে হ্যাটট্রিক সেঞ্চুরি কে করেন Ans.সোহাগ গাজী(বাংলাদেশ) 10.ওয়ান ডে ম্যাচ শুরু হয় কবে Ans.১৯৭১ 11. বিশ্বকাপ ক্রিকেট শুরু হয় কখন? Ans.১৯৭৫ 12.বিশ্বকাপ ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন কে? Ans.অস্ট্রেলিয়া 13.২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে? Ans.ইংল্যান্ডে 15.প্রথম T-20 বিশ্বকাপ কখন হয়? Ans.২০০৭ 16.২০১৬ সালে T-20 ক্রিকেট কোথায় হয় Ans.ভারতে 17.বাংলাদেশ ওয়ানডে মর্যাদা লাভ করে কবে? Ans.১৯৯৭ 18.বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে কবে? Ans.২০০০ 19.বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে কার সাথে? Ans.ভারত 20.বাংলাদেশের ক্রিকেটের বর্তমান কোচ কে Ans. চন্ডিকা হাতুড়ে সিংহে 21.বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক কে? Ans.নাঈমুর রহমান দুর্জয় 22.বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরীয়ান কে Ans.আশরাফুল(বাংলাদেশ) 23.ICC চ্যাম্পিয়ন ট্রফি কি হিসাবে পরিচিত Ans.ক্রিকেটের ২য় বিশ্বকাপ 24.২০১৬ এশিয়া কাপ ক্রিকেট কোথায় হয়? Ans.বাংলাদেশে 25.২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কোথায় হয়? Ans.ইংল্যান্ডে