Showing posts with label গনিত. Show all posts
Showing posts with label গনিত. Show all posts

বোম মারলেও শতকরা হিসাব নিকাশ থেকে অংক আসবেই,→ যে কোন শতকরা হিসাব নিকাশ করে ফেলুন মাত্র এক সেকেন্ডে!!!

বোম মারলেও শতকরা হিসাব নিকাশ
থেকে অংক আসবেই,→ যে কোন শতকরা হিসাব নিকাশ করে ফেলুন মাত্র এক সেকেন্ডে!!!
,
১. সুদ = (সুদের হার x আসল x সময়) / ১০০
২. সময় = (১০০ x সুদ) / আসল x সুদের হার)
৩. সুদের হার = (১০০x সুদ) / (আসল x সময়)
৪. আসল = (১০০ x সুদ) / (সময় x সুদের হার)
উদাহরণ দেখুন-
১। শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে ১২০০
টাকায় ৪ বছরের সুদ কত?
সমাধান, সুদ = (সুদের হার x আসল x সময়) / ১০০
=(৬X১২০০X৪)/১০০ টাকা
=২৮৮ টাকা
২। শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে কত
বছরে ১২০০ টাকায় সুদ ২৮৮ টাকা হবে ?
সমাধান, সময় = (১০০ x সুদ) / (আসল x সুদের
হার)
=(১০০X২৮৮)/(১২০০X৬) বছর
=২৮৮০০/৭২০০ বছর
=৪ বছর
৩। শতকরা বার্ষিক কত হার সুদে ১২০০ টাকায়
৪ বছরের সুদ ২৮৮ টাকা হবে ?
সমাধান, সুদের হার = (১০০x সুদ) / (আসল x
সময়)
=(১০০X২৮৮)/(১২০০X৪) টাকা
=২৮৮০০/৪৮০০ টাকা
=৬ টাকা
৪। শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে কত
টাকায় ৪ বছরের সুদ ২৮৮ টাকা হবে ?
সমাধান, আসল = (১০০ x সুদ) / (সময় x সুদের
হার)
=(১০০X২৮৮)/(৪X৬) টাকা
=২৮৮০০/২৪ টাকা
=১২০০ টাকা
৫। মাত্র কয়েক সেকেন্ডে উত্তর বের করেন
নিচের মত শতকরা অংকের-
ক) ২০% এর ৫০? = ১০ (২ *৫ = ১০)
খ) ১২৫ এর ২০% কত? = ২৫ (১২.৫*২=২৫)
গ) ১১৫২৫ এর ২৩% কত? = ২৬৫০.৭৫
(১১৫২.৫*২.৩=২৬৫০.৭৫
→ অংকের কিছু ট্রিক্স জানলে MCQ এর সময়
বসে মাথা চুলকাইতে হয় না।

শতকরা হিসাব নিকাশের ম্যাজিক

→ যে কোন শতকরা হিসাব নিকাশ করে
ফেলুন মাত্র এক সেকেন্ডে!!!
১. সুদ = (সুদের হার x আসল x সময়) / ১০০
২. সময় = (১০০ x সুদ) / আসল x সুদের হার)
৩. সুদের হার = (১০০x সুদ) / (আসল x সময়)
৪. আসল = (১০০ x সুদ) / (সময় x সুদের হার)
উদাহরণ দেখুন-
১। শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে ১২০০
টাকায় ৪ বছরের সুদ কত?
সমাধান, সুদ = (সুদের হার x আসল x
সময়) / ১০০
=(৬X১২০০X৪)/১০০ টাকা
=২৮৮ টাকা
২। শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে কত
বছরে ১২০০ টাকায় সুদ ২৮৮ টাকা হবে ?
সমাধান, সময় = (১০০ x সুদ) / (আসল x
সুদের
হার)
=(১০০X২৮৮)/(১২০০X৬) বছর
=২৮৮০০/৭২০০ বছর
=৪ বছর
৩। শতকরা বার্ষিক কত হার সুদে ১২০০
টাকায়
৪ বছরের সুদ ২৮৮ টাকা হবে ?
সমাধান, সুদের হার = (১০০x সুদ) / (আসল x
সময়)
=(১০০X২৮৮)/(১২০০X৪) টাকা
=২৮৮০০/৪৮০০ টাকা
=৬ টাকা
৪। শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে কত
টাকায় ৪ বছরের সুদ ২৮৮ টাকা হবে ?
সমাধান, আসল = (১০০ x সুদ) / (সময় x
সুদের
হার)
=(১০০X২৮৮)/(৪X৬) টাকা
=২৮৮০০/২৪ টাকা
=১২০০ টাকা
৫। মাত্র কয়েক সেকেন্ডে উত্তর বের
করেন
নিচের মত শতকরা অংকের-
ক) ২০% এর ৫০? = ১০ (২ *৫ = ১০)
খ) ১২৫ এর ২০% কত? = ২৫ (১২.৫*২=২৫)
গ) ১১৫২৫ এর ২৩% কত? = ২৬৫০.৭৫
(১১৫২.৫*২.৩=২৬৫০.৭৫
❑ অধ্যায় ভাজক সংখ্যা
❑ শর্ট-টেকনিকে ভাজক সংখ্যা
নির্ণয়ঃ
……………………………………......
# ______প্রশ্নঃ পরিক্ষায় আসতে পারে
72 এর ভাজক সংখ্যা
কতটি?
উত্তরঃ ১২টি
_______(প্রশ্নটি ২৫ তম বিসিএস সহ
পিএসসির বিভিন্ন আরো ৯টি
পরিক্ষায় আসছে)
.
# টেকনিকঃ
৭২ কে লসাগু করলে-
৭২÷২=৩৬
৩৬÷২=১৮
১৮÷২=৯
৯÷৩=৩
সুতরাং-(২×২×২) × (৩×৩)
.
____উপরে, লক্ষ করুন-
২হলো ৩বার এবং ৩ হলো ২বার
সুতরাং
৭২=২³ × ৩²
=(৩+১) × (২+১)=১২টি
____অর্থাৎ যত পাওয়ার [২³ এখানে
পাওয়ার (³) ] আপনি শুধু তার
সাথে ১ যোগ করে প্রাপ্ত পাওয়ার গুলো
গুন করে
দিলেই, উত্তর পেয়ে যাবেন।
.
# ব্যাখ্যাঃ ৭২ সংখ্যাটির ভাজক গুলো
হলো-
১, ২, ৩, ৪, ৬, ৮, ৯, ১২, ১৮, ২৪, ৩৬, ৭২।
.
______এখন, ৭২ সংখ্যাটি' তো ছোট,,
মনে হতে পারে টেকনিকের চেয়ে হাতে
করা সহজ!!
কিন্তু, যদি প্রশ্ন'টি আরো বড় হয়??
……………………………………......
❑# _______প্রশ্নঃ ৭৫৬০০ এর ভাজক
সংখ্যা কতটি?
______(প্রশ্নটি টেলিভিশন প্রকৌশলী
সহ আরো ২টি পরিক্ষা
আসছে)
.
# টেকনিকঃ
আগের মত লসাগু করলে পাই,
৭৫৬০০÷২=৩৭৮০০
৩৭৮০০÷২=১৮৯০০
১৮৯০০÷২=৯৪৫০
৯৪৫০÷৩=৪৭২৫
৪৭২৫÷৩=১৫৭৫
১৫৭৫÷৫=৫২৫
৫২৫÷৫=১০৫
১০৫÷৩=২১
২১÷৩=৭
সুতরাং-
(২ × ২ × ২ × ২) × (৩ × ৩ × ৩) × (৫ × ৫) ×
৭
.
=২⁴ × ৩³ × ৫² × ৭¹
=(৪+১) × (৩+১) × (২+১) × (১+১)
=৫ ×৪ ×৩ ×২=১২০ (উত্তর)
……………………………………......
এভাবে, নিজে নিজে আরও কিছু গুরুত্বপূর্ণ
অংক প্র্যাকটিস
করতে পারেন-
❑# ______প্রশ্নঃ ১০০৮ সংখ্যাটিতে
কয়টি ভাজক আছে?
(প্রশ্নটি, থানা শিক্ষা অফিসার সহ
পিএসসি'র আরো ৭টি পরিক্ষায়
আসছে)
❑# _______প্রশ্নঃ ৫৩২০ সংখ্যাটিতে
কয়টি ভাজক আছে?
(প্রশ্নটি, দুদক সহ আরো ৪টি পরিক্ষায়
আসছে)
শতকরা হিসাবের শর্টকাট
সূত্রঃ-১
মূল্য বৃদ্ধি পাওয়া ব্যবহার কমানোর
ক্ষেত্রে
ব্যবহার_হ্রাসের_হার = (১০০ X মূল্য
বৃদ্ধির হার) ÷ (১০০ + মূল্য বৃদ্ধির হার)
উদাহারণঃ যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি
পায় তবে তেলের ব্যবহার শতকরা কত
কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
সমাধানঃ
ব্যবহার হ্রাসের হার = (১০০X ২৫) ÷ (১০০
+২৫) = ২০%
সূত্রঃ -২
মূল্য হ্রাস পাওয়া ব্যবহার বাড়ানোর
ক্ষেত্রে
ব্যবহার_বৃদ্ধির_হার = (১০০ X মূল্য
হ্রাসের হার) ÷ (১০০ - মূল্য বৃদ্ধির হার)
উদাহারণঃ
কাপড়ের মূল্য ২০% কমে গেল। কোন
ব্যক্তির খরচ বৃদ্ধি না করেও কাপড়ের
ব্যবহার শতকরা কত বৃদ্ধি করতে পারে?
সমাধানঃ ব্যবহার বৃদ্ধির হার = (১০০X ২০)
÷ (১০০ - ২০) = ২৫%
সূত্রঃ৩
দুটি সংখ্যার শতকরা হারের তুলনার
ক্ষেত্রে
শতকরা_কম /বেশি= (১০০ X শতকরা কম
বা বেশি) ÷ (১০০ + শতকরা কম বা বেশি)
উদাহারণঃ ক এর বেতন খ এর বেতন
অপেক্ষা ৩৫ টাকা বেশি হলে খ এর বেতন
ক অপেক্ষা কত টাকা কম?
সমাধানঃ শতকরা কম বা বেশি = (১০০ X
৩৫) ÷ (১০০ + ৩৫)= ২৫.৯৩%
সূত্রঃ৪
দ্রব্যমূল্যের শতকরা হার বৃদ্ধি পাওয়া
দ্রব্যের_বর্তমান_মূল্য = (বৃদ্ধির প্রাপ্ত
মূল্যে হার X মোট মূল্য) ÷ (১০০ + যে
পরিমাণ পণ্য কম হয়েছে)
উদাহরণঃ চিনির মূল্য ৬% বেড়ে যাওয়ায়
১০৬০ টাকায় পূর্বে যত কেজি চিনি কেনা
যেত এখন তার চেয়ে ৩ কেজি চিনি কম
কেনা যায়! চিনির বর্তমান দর কেজি
প্রতি কত?
সমাধানঃ দ্রব্যের বর্তমান মূল্য= (৬ X
১০৬০) ÷ (১০০ X ৩)= ২১.২০ টাকা
সূত্রঃ৫
দ্রব্যমূল্যের শতকরা হার হ্রাস পাওয়ায়
দ্রব্যের_বর্তমান_মূল্য = (হ্রাসকৃত
মূল্যেহার X মোট মূল্য)÷(১০০ + যে
পরিমাণ পণ্য বেশি হয়েছে)
উদাহরণঃ চালের মূল্য ১২% কমে যাওয়ায়
৬,০০০টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল
বেশি পাওয়া যায়। ১ কুইন্টাল চালের দাম
কত?
সমাধানঃ দ্রব্যের বর্তমান মূল্য = (১২ X
৬০০০)÷(১০০ X ১)
= ৭২০ টাকা(উঃ)
সূত্রঃ৬
মূল্য বা ব্যবহার হ্রাস-বৃদ্ধির ক্ষেত্রে
হ্রাসের_হার =(বৃদ্ধির হার X হ্রাসের
হার)÷১০০
উদাহরণঃ চিনির মূল্য ২০% কমলো কিন্তু
চিনির ব্যবহার ২০% বেড়ে গেল এতে
চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়বে বা
কমবে?
সমাধানঃ হ্রাসের হার = (২০ X ২০)÷১০০
= ৪% (উঃ)
বের করবেন
-
1. 30% of 50= 15
____(3.0x5.0=15)
-
আমরা জানি,
দশমিকের ডান পাশে একটা সংখ্যা
থাকলেই তাকে আমরা দশমিকের পূর্ণ
দশমিক আন্দাজ করতে পারি।
যেমন,
124.157894=124.2 লিখলেই চলে।
-
টেকনিকঃ-
-
এরকম শতকরা হিসাব করতে যেয়ে আমরা
উভয় পাশের একবারে ডানের সংখ্যার
আগে দশমিক বসিয়ে গুন করব।
-
2. 40% of 60= 24
___(4.0X6.0=24)
3. 20% of 190= 38
___(2.0X19.0=38)
4. 80% of 40= 32
___(8.0X4.0=32)
5. 20% of 18= 3.6
___(2.0X1.8=3.6)
6. 25% of 44=11
___(2.5X4.4=11)
7. 245% of 245=600.25
___(24.5X24.5=600.25)
-
-
এবার ঔষুধ গুলো খেয়ে দেখুনঃ-
-
1___Alatrol__24% of 25=?
-
2___Sergel__67% of 88=?
-
3___Omidon__50% of 70=?
-
4___Ediloss___65% of 80=?
-
5___Seclo____234% of 678=?
গণিতের বেসিক থেকে কিছু প্রশ্ন প্রায়
সব চাকরির পরীক্ষায় থাকে ভালো করে
লক্ষ্য রাখুন

ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে ভাগ করার কিছু কার্যকর টেকনিক

❖ ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করার একটি effective টেকনিক
(০১) 13/5= 2.6 (ক্যালকুলেটর ছাড়া মাত্র ৩ সেকেন্ডে এটি সমাধান করা যায়)
টেকনিকঃ 5 দিয়ে যে সংখ্যাকে ভাগ করবেন তাকে 2 দিয়ে গুণ করুন তারপর ডানদিক থেকে 1 ঘর আগে দশমিক বসিয়ে দিন। কাজ শেষ!!! 13*2=26, তারপর থেকে 1 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 2.6 ।
(০২) 213/5=42.6 (213*2=426) 0.03/5= 0.006 (0.03*2=0.06 যার একঘর আগে দশমিক বসালে হয় 0.006) 333,333,333/5=66,666,666.6 (এই গুলা করতে আবার ক্যালকুলেটর লাগে না কি!)
(০৩) 12,121,212/5= 2,424,242.4
এবার নিজে ইচ্ছেমত 5 দিয়ে যে কোন সংখ্যাকে ভাগ করে দেখুন, ৩.৫ সেকেন্ডের বেশি লাগবে না!!
❖ ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে 25 দিয়ে ভাগ করার একটি effective টেকনিক
০১. 13/25=0.52 (ক্যালকুলেটর ছাড়া মাত্র ৩ সেকেন্ডে এটিও সমাধান করা যায়)
টেকনিকঃ 25 দিয়ে যে সংখ্যাকে ভাগ করবেন তাকে 4 দিয়ে গুণ করুন তারপর ডানদিক থেকে 2 ঘর আগে দশমিক বসিয়ে দিন। কাজ শেষ!!! 13*4=52, তারপর থেকে 2 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 0.52 ।
০২. 210/25 = 8.40
০৩. 0.03/25 = 0.0012
০৪. 222,222/25 = 8,888.88
০৫. 13,121,312/25 = 524,852.48
❖ ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে 125 দিয়ে ভাগ করার একটি effective টেকনিক
০১. 7/125 = 0.056 টেকনিকঃ 125 দিয়ে যে সংখ্যাকে ভাগ করবেন তাকে 8 দিয়ে গুণ করুন তারপর ডানদিক থেকে 3 ঘর আগে দশমিক বসিয়ে দিন। কাজ শেষ!!! 7*8=56, তারপর থেকে 3 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 0.056 ।
০২. 111/125 = 0.888
০৩. 600/125 = 4.800
কোন সংখ্যা কাকে দিয়ে বিভাজ্য.....
বিভাজ্যতা বলতে বুঝায় একটি সংখ্যা অপর একটি সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য কি না। একটু সহজভাবে বলা যায়, একটি সংখ্যাকে যদি অপর একটি সংখ্যা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য।
১ এর বিভাজ্যতাঃ- যে কোন সংখ্যাই ১ দিয়ে বিভাজ্য।
২ দ্বারা বিভাজ্যতাঃ
------------------- 
আমরা সবাই জানি যে কোনো জোড় সংখ্যাই ২ দ্বারা বিভাজ্য। অর্থাৎ যে সব সংখ্যা জোড়( ২, ৪, ৬, ৮, ১০, ১২, ...... ) তারাই ২ দিয়ে বিভাজ্য। আরও সহজভাবে বলা যায়, যে সব সংখ্যার শেষ অংক( ২, ৪, ৬, ৮, ০ ) তারাই ২ দ্বারা বিভাজ্য।
যেমনঃ ৫৬৪৮, ৪৫৫৬, ৫৬২৩৫১২ ইত্যাদি।
৩ দ্বারা বিভাজ্যতাঃ 
-------------------
কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি ৩ দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও ৩ দ্বারা বিভাজ্য হবে।
যেমন ১৪১ এর ক্ষেত্রে ১+৪+১=৬, যা ৩ দ্বারা বিভাজ্য। তাই ১৪১ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য। কিন্তু যেমন ধরুণ ২৩৮ এর ক্ষেত্রে ২+৩+৮=১৩, যা ৩ দ্বারা বিভাজ্য নয়, সুতরাং ২৩৮ তিন দ্বারা অবিভাজ্য। 
অঙ্কগুলোর যোগফল বেশি বড় হয়ে গেলে (যদি যোগফল দেখে একবারে বোঝা না যায়) যোগফলের জন্যই আবার নিয়মটি প্রয়োগ করুন।
ধরে নিলাম যোগফল আবার অনেক বড় সংখ্যা হল। তখন যোগফলের অংক গুলো যোগ করে আবার দেখলে পাওয়া যাবে তা ৩ দিয়ে বিভাজ্য কি না। সহজ একটি উদাহরন দেয়া যাক। ১৭৬০৭৯৩৭৬২৭৫ সংখ্যাটির অংক গুলোর যোগফল হচ্ছে ৬০। এখন ৬০ এর অংকগুলোর যোগফল(০+৬)= ৬, -- যা ৩ দিয়ে বিভাজ্য। সুতরাং ১৭৬০৭৯৩৭৬২৭৫ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য। এরকম আরো অনেক উদাহরন করলে দেখা যাবে কাজটি অনেক সহজ।যেমনঃ ২০৮৭১১২, ৫৯২৩৮ ইত্যাদি।
৪ দ্বারা বিভাজ্যতাঃ 
-------------------
একটি সংখ্যা ৪ দিয়ে বিভাজ্য কি না তা দেখতে হলে সংখ্যাটির শেষ ২ টা অংক ৪ দিয়ে বিভাজ্য কি না তা চেক করতে হবে।অর্থাৎ কোন সংখ্যার দশক ও এককের ঘরের অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা ৪ দিয়ে বিভাজ্য হলে সংখ্যাটিও ৪ দ্বারা বিভাজ্য হবে। 
যেমন ১১৬ এর ক্ষেত্রে ১৬, যা ৪ দিয়ে বিভাজ্য, তাই ১১৬ ও ৪ দিয়ে বিভাজ্য। আবার ৫৬০ এর ৬০ যেহেতু ৪ দিয়ে বিভাজ্য, তাই ৫৬০ ও বিভাজ্য।
৫ দ্বারা বিভাজ্যতাঃ
-------------------
এটাও আমরা সবাই ভালো করেই জানি এবং কাজে লাগাই। সংখ্যার এককের ঘরের অঙ্ক ০ বা ৫ হলে সেই সংখ্যা ৫ দ্বারা বিভাজ্য। যেমন, ১০৫, ৩০৬০, ৯৬৫ ইত্যাদি।
৬ দ্বারা বিভাজ্যতাঃ
-------------------
৬ সংখ্যাটি ২ এবং ৩ এর গুণফল। তাই যে সংখ্যা ২ ও ৩ উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, সেটাই ৬ দ্বারা বিভাজ্য হবে। আরো সহজ করে বললে, সংখ্যাটি হবে জোড় এবং অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হবে। জোড় না হলেই বাদ! জোড় হলেই শুধু তিন এর পরীক্ষা -ব্যাস!
অর্থাৎ ২ ও ৩ এর বিভাজ্যতা চেক করতে হবে। অর্থাৎ সংখ্যাটি যদি জোড় হয় এবং সংখ্যাটি যদি ৩ দ্বারা বিভাজ্য হয় তবেই সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য।
যেমন, ১২০ একটি জোড় সংখ্য এবং তিন দ্বারা বিভাজ্য (কারণ ১+২+০=৩), তাই ১২০ ছয় দ্বারা বিভাজ্য। একইভাবে, ৭৮০ জোড় সংখ্যা এবং ৭+৮+০=১৫, যা ৩ দ্বারা বিভাজ্য, তাই ৭৮০, ছয় দ্বারা বিভাজ্য।
৭ দ্বারা বিভাজ্যতাঃ
-------------------
এককের অঙ্ককে বর্গ করে সংখ্যাটির বাকী অংশ থেকে বিয়োগ দিন। ভাগফল ৭ দ্বারা ভাগযোগ্য হলেই কেল্লাফতে!!!
যেমন, ৬৭২ হলে ৬৭-৪=৬৩। সুতরাং ৬৩/৭ =৯। ইউরেকা! সংখ্যাটি বড় হলে একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করা যাবে।
যেমন, ৪৫১৭৮ হলে ৪৫১৭-৬৪=৪৪৫৩। আবার ৪৪৫-৯ = ৪৩৬, পুনরায় ৪৩-৩৬ = ৭ যা কাঙ্খিত। তাই কেল্লাফতে!!!
অথবাঃ 
সংখ্যাটির প্রতিটি অংকের ক্ষেত্রে ভাগশেষের সাথে ৩ গুন করে প্রতিটি অংকের সাথে যোগ করে যোগফলকে ৭ দিয়ে ভাগ করে ভাগশেষ নির্নয় করতে হবে। সর্বশেষ ভাগশেষ যদি ০ হয় তবেই সংখ্যাটি ৭ দিয়ে বিভাজ্য।
৮ দ্বারা বিভাজ্যতাঃ 
-------------------
কোন সংখ্যার সর্বশেষ তিন অঙ্কের সমন্বয়, মানে শতক, দশক ও এককের অঙ্কের সমন্বয় যদি ৮ দ্বারা বিভাজ্য হয়, তাহলে ঐ সংখ্যাটি ৮ দ্বারা বিভাজ্য হয়। অর্থাৎ 
কোন সংখ্যা যদি ৩ বা তার চেয়ে বেশি অংক বিশিষ্ট হয় তবে ৮ দিয়ে বিভাজ্যতা চেক করতে শুধুমাত্র শেষ ৩ অংক চেক করতে হবে তা ৮ দিয়ে বিভাজ্য কি না। যদি শেষ ৩ অংক ৮ দিয়ে বিভাজ্য হয় তবেই সংখ্যাটি ৮ দিয়ে বিভাজ্য।
যেমন ৯৬৪০ আট দ্বারা বিভাজ্য কারণ ৬৪০/৮=৮০। তবে এ প্রক্রিয়া ঝামেলাপূর্ণ মনে হতে পারে। কিন্তু ,মনে করুন আপনার কাছে আছে একটি বিশাল সংখ্যা -20,233,322,496। এখন 496 কেই 8 দ্বারা ভাগ দিলেই আপনি বুঝে ফেলবেন রহস্য!
৯ দ্বারা বিভাজ্যতাঃ
-------------------
তিন এর নিয়মের মতোই অঙ্কগুলোর যোগফল ৯ দ্বারা বিভাজ্য হতে হবে। 
যেমন ৭২১৮ এর জন্য ৭+২+১+৮=১৮ যা ৯ দিয়ে ভাগযোগ্য। 10,006,470 এর জন্য ১+৬+৪+৭=১৮, ফলে এটি ৯ দ্বারা বিভাজ্য হতে বাধ্য।
১০ দ্বারা বিভাজ্যতাঃ
-------------------
এটাও সবার জানা এবং মানা (মানে মানা হয়)। অর্থ্যাৎ এককের ঘরে ০ থাকতে হবে তবুও নিরস উদাহরণ দিচ্ছি- ১১০, ৭৬০, ১০০৩৭৭৩০ ইত্যাদি।
১১ দ্বারা বিভাজ্যতাঃ
-------------------
১১ এর পরীক্ষায় পাস করতে হলে সংখ্যাটির একটার পর একটা পর্যায়ক্রমিক সংখ্যার যোগফল ও বাকী সংখ্যাগুলোর যোগফলের পার্থক্য ১১ দ্বারা বিভাজ্য হতে হবে। অস্পষ্ট লাগলে উদাহরণে পরিষ্কার হয়ে যাবে। 
যেমন ১০৮২৪ এর জন্যে (১+৮+৪)-(০+২)= ১৩-২=১১। ফলে, ১০,৮২৪ এগার দিয়ে বিভাজ্য।
একইভাবে- ২৫, ৭৮৪ এর ক্ষেত্রে- (২+৭+৪) - ( ৫+৮)=১৩-১৩=০ । আর ০ ও তো ১১ দিয়ে ভাগ যায় (০ বার!!!)।
বিভাজ্যতা সূত্রঃ ভাজ্য= ভাজক * ভাগফল + ভাগশেষ। [যেখানে ভাগশেষ < ভাজক।]

জ্যামিতিক সুত্র:- সবার জন্য সব সময়ই কাজে দিবে...

ত্রিভুজের ক্ষেত্রফল ✬ ত্রিভূজের ক্ষেত্রফল =১/২(ভূমি×উচ্চতা) ✬ সমকোণী ত্রিভূজের ক্ষেত্রফল = ১/২(সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল) ✬ সমদ্বিবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = a/4√(4b²-a²) যেখানে, a= ভূমি; b= অপর বাহু ✬ সমবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = √(3/4)a²; এখানে, a = যে কোন বাহুর দৈর্ঘ্য চতুর্ভূজের ক্ষেত্রফল ✬ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য x প্রস্থ ✬ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহু)² ✬ সামন্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল = ভূমি x উচ্চতা ✬ আয়তক্ষেত্রের পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) ✬ বর্গক্ষেত্রের পরিসীমা = 4 x এক বাহুর পরিমাণ বৃত্তের ক্ষেত্রফল: ✬ বৃত্তের ক্ষেত্রফল = πr² [এখানে, r বৃত্তের ব্যাসার্ধ; π = ৩.১৪৩] ✬ বৃত্তের পরিধি = ২πr ✬ গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল = 4πr² ✬ গোলকের আয়তন = 4/3πr³ ক্ষেত্র পরিমাপের জন্য সর্বমোট ৫টি সুত্র মনে রাখুন সুত্রঃ1- দৈর্ঘ্যর বৃদ্ধির হার প্রস্থের হ্রাসের চেয়ে বেশী হলে- ক্ষেত্রফল বৃদ্ধির হার- =[{(100+বৃদ্ধির হার)*(100-হ্রাসের হার)} ----------------------------------- - 100 100 সুত্রঃ2-দৈর্ঘ্য বৃদ্ধির হার প্রস্থের হ্রাসের সমান বা কম হলে- ক্ষেত্রফল হ্রাস =100 - {(100+বৃদ্ধির হার)*(100- হ্রাসের হার)} ÷100 (উপরের টার মতো করে বসাবেন) সুত্রঃ3-যখন শুধু বৃদ্ধির হারের কথা উল্লেখ থাকে- ক্ষেত্রফল বৃদ্ধি={(100+বৃদ্ধির হার)÷100}² সূত্রঃ4-ক্ষেত্রফল=1/2×ভূমি×উচ্চতা সুত্রঃ5-আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের যতগুন এবং ক্ষেত্রফল দেয়া থাকলে- ( দৈর্ঘ্য/প্রস্থ/পরিসীমা ) বের করতে- দৈর্ঘ্য=√ক্ষেত্রফল*দৈর্ঘ্য প্রস্থের যতগুন প্রস্থ =√ ক্ষেত্রফল*দৈর্ঘ্য প্রস্থের যতগুন পরিসীমা=2(দৈর্ঘ্য+প্রস্থ)